সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে অন্ধকার। তবু স্রোত ঠেলে কী করে এগোতে হয় তা তিনি জানেন। কিন্তু বাস্তবের দুর্বিপাক যে কী করে কাটাতে হয়, তা কী করে জানবেন? আর তাই দেশের হয়ে বিদেশে খেলতে গিয়েও হাতে পেলেন না কানাকড়ি। অবশেষে ভিক্ষা করে দিন গুজরান করতে হল ভারতীয় প্যারা অ্যাথলিট কাঞ্চনমালা পাণ্ডেকে।
[ জঙ্গি মোকাবিলায় পাঠানো উচিত গো-রক্ষকদের, বিজেপিকে খোঁচা শিবসেনার ]
কাঞ্চনমালার অভিযোগে তোলপাড় দেশের ক্রীড়াদুনিয়া। জানা যাচ্ছে, বার্লিনে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই ক্রীড়াবিদ। কিন্তু কে জানত এই সফর ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে উঠবে! কাঞ্চনমালা ও তাঁর সহযোগী জানাচ্ছেন, দেশের প্যারাঅলিম্পিক কমিটি তাঁদের জন্য যে অর্থ বরাদ্দ করেছিল, তা তাঁদের হাতে পৌঁছায়ইনি। ফলত অচেনা এক শহরে অচেনা মানুষের সামনে হাত পাততে বাধ্য হলেন তাঁরা।
[ ফের চমকে দেওয়া নতুন ডেটা প্যাক নিয়ে হাজির Jio ]
কিন্তু কেন এরকম পরিস্থিতি? প্রত্যাশিতভাবেই এ নিয়ে চাপানউতোরের পালা শুরু হয়েছে। প্যারাঅলিম্পিক কমিটি দোষ চাপাচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ঘাড়ে। কিন্তু এ সবের মধ্যেই ভয়াবহ দিন গুজরান ওই ক্রীড়াবিদের। সফরের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু সরকারের চাকা হাতে না পৌঁছানোয় তা একসময় শেষ হয়ে যায়। বিপর্যস্ত অবস্থায় ভিক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খুঁজে পাননি তিনি। ঋণের টাকা ফেরত পাবেন কিনা তাও জানেন না। তবু পারফরম্যান্সে ঘাটতি দেননি। তাঁর এই অবস্থার কথা জানতে পেরেই নড়েচড়ে বসেছে দেশের ক্রীড়ামহল। প্রয়োজনীয় তদন্তের ভাবনাও রয়েছে। কার গাফিলতিতে এ পরিস্থিতিতে পড়তে হল কাঞ্চনমালাকে তাও খতিয়ে দেখা হতে পারে। আর কাঞ্চনমালার শুধু আর্তি, আর কোনও অ্যাথলিটের সঙ্গে যেন এ ঘটনা না ঘটে। অ্যাথলিটরা বিশেষত প্যারা অ্যাথলিটরা যদি সঠিক প্রশিক্ষণ ও সম্মান পান তাহলে দেশের জন্য যে তাঁরা অনেক সম্মান আনতে পারেন, সব বিপর্যয় সত্ত্বেও এই বিশ্বাসেই স্থির কাঞ্চনমালা।
[ বসিরহাট কাণ্ডে উসকানি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে জোড়া এফআইআর ]
The post উদাসীন কর্তৃপক্ষ, ভিনদেশে ভিক্ষা করে দিন গুজরান প্যারা অ্যাথলিটের appeared first on Sangbad Pratidin.
