shono
Advertisement

পাণ্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যস্ত অজিরা, সিরিজ ভারতের

এই দুর্দান্ত জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানান LIKE-SHARE করে। The post পাণ্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যস্ত অজিরা, সিরিজ ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM Sep 24, 2017Updated: 04:10 PM Sep 24, 2017

অস্ট্রেলিয়া- ৫০ ওভারে ২৯৩/৬ (ফিঞ্চ ১২৪, বুমরাহ ৫২/২)

Advertisement

ভারত- ৪৭.৫ ওভারে ২৯৪/৫ (পাণ্ডিয়া ৭৮, কামিন্স ৫৪/২)

ভারত পাঁচ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় তিনশোর কাছাকাছি লক্ষ্যমাত্রা। এখনকার দিনের ওয়ানডে ক্রিকেটে যা খুব বেশি কিছু নয়। কিন্তু সামনে যদি অস্ট্রেলিয়ার মতো দল হয়, তাহলে সেটা ভাবনার বিষয়ই হয়ে দাঁড়ায়। শেষপর্যন্ত অবশ্য ভারতের জয়ের পথে কাঁটা হতে পারলেন না কোনও অজি বোলারই। প্রথম দু’টি ওয়ানডে-র মতো ইন্দোরেও হাসতে হাসতে ম্যাচ বের করে নিল টিম ইন্ডিয়া। জিতল পাঁচ উইকেটে। এর পাশাপাশি সিরিজও পুরে নিল পকেটে। কারণ পাঁচ ম্যাচের সিরিজের তিনটিই জিতেছে ভারত।এখন শুধু হোয়াইটওয়াশের অপেক্ষা। এই জয়ের ফলেই দক্ষিণ আফ্রিকাকে টপকে ওয়ানডে ব়্যাঙ্কিংয়েও এক নম্বরে উঠল ভারতীয় দল।

[ফিফার সেরা ফুটবলার হওয়ার দৌড়ে রোনাল্ডো, মেসি এবং নেইমার]

স্কোরবোর্ড দেখাচ্ছিল জয়ের জন্য ভারতের লক্ষ্যমাত্রা ২৯৪ রান। এদিকে, ওপেনিং জুটি গত দু’টি ম্যাচে ফর্মে নেই। তাই কিছুটা হলেও চিন্তা ছিলই। কিন্তু এদিন সেই চিন্তা দূর করে দেয় অজিঙ্ক রাহানে-রোহিত শর্মা জুটি। এদিন ওপেনিং জুটিতে ১৩৯ রান যোগ করেন দুই ব্যাটসম্যান। তবে ভাল খেলেও রোহিত(৭১), রাহানে(৭০) দু’জনেই শতরান মাঠে ফেলে আসেন। এরপর ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া দলের হাল ধরেন। কোহলি(২৮) এবং কেদার যাদব(২) বেশিক্ষণ ক্রিজে না থাকলেও দুরন্ত অর্ধশতরান করেন পাণ্ডিয়া। তাঁর সংগ্রহ ৭২ বলে ৭৮ রান। তাঁকে যোগ্য সঙ্গত দেন মনীশ পাণ্ডে। ৩৬ রান করে অপরাজিত থাকেন মনীশ। সঙ্গে ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি (৩)। অজি বোলারদের মধ্যে কেউই তেমন ভাল বল করতে পারেননি। প্যাট কামিন্স কেবল দু’টি উইকেট পেয়েছেন। এছাড়া রিচার্ডসন, কুলটার নাইল, অ্যাস্টন আগর একটি করে উইকেট পেয়েছেন।

[টাইপরাইটারে শচীনের ছবি ফুটিয়ে তুলে তাক লাগালেন এই শিল্পী]

এদিকে, দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এদিন দলে কার্টরাইটের পরিবর্তে অ্যারন ফিঞ্চকে দলে নেওয়া হয়েছে। আর সেই সুযোগকে বেশ ভালভাবেই কাজে লাগান এই অজি ব্যাটসম্যান। তাঁর দুরন্ত শতরানের কারণেই ২৯৩ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ফিঞ্চের সংগ্রহ ১২৫ বলে ১২৪ রান। মারেন ১২টি চার ও ৫টি ছয়। ফিঞ্চের পাশাপাশি রান পান ওয়ার্নারও। তবে ভাল শুরু করে বেশিদূর এগোতে পারেননি। তাঁর সংগ্রহ ৪২ রান। ১০০ তম ওয়ানডে ম্যাচে অর্ধশতরান করেছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এদিনও করলেন ৬৩ রান। কিন্তু এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউ রান না পাওয়ায় অস্ট্রেলিয়ার রান তিনশো পেরোয়নি। এর জন্য ডেথ ওভারে ভারতীয় বোলারদেরও কিছুটা কৃতিত্ব প্রাপ্য। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ-যুজবেন্দ্র চাহাল দু’টি করে উইকেট পেয়েছেন।

[শিলিগুড়ি ডার্বি ড্র, টানা আটবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল]

পাঁচ ম্যাচের মধ্যে আর মাত্র দু’টি নিয়মরক্ষার ম্যাচ বাকি। এখন দেখার শেষ ম্যাচ দুটিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা অজিবাহিনী। যদিও বিশেষজ্ঞরা সে ব্যাপারে কিছুটা হলেও সন্দিহান। কারণ টানা ছ’নম্বর সিরিজটি জেতার পর অজিদের হোয়াইটওয়াশ করার জন্য অনেকটাই উজ্জীবিত থাকবেন বিরাটরা।

ছবি সৌজন্য: বিসিসিআই

The post পাণ্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যস্ত অজিরা, সিরিজ ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার