shono
Advertisement

ধোনির সাহায্যে ক্ষুরধার হয়েছে কোহলির অধিনায়কত্ব, মত ওয়ার্নারের

ইন্দোরে সিরিজ জয়ের জন্য ঝাঁপাতে প্রস্তুত ভারতীয় দল। The post ধোনির সাহায্যে ক্ষুরধার হয়েছে কোহলির অধিনায়কত্ব, মত ওয়ার্নারের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Sep 23, 2017Updated: 03:13 PM Sep 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ। তবুও বিশেষজ্ঞরা বলছিলেন, আসল পরীক্ষা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেই হবে। কিন্তু সিরিজের প্রথম দু’টি ওয়ানডেতেই সেই পরীক্ষায় পাশ করে গিয়েছেন বিরাট কোহলি। এর মধ্যেই বিরাটের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বাঁ-হাতি এই বিধ্বংসী ব্যাটসম্যানের মতে, মহেন্দ্র সিং ধোনির কারণেই আরও ক্ষুরধার হয়েছে কোহলির অধিনায়কত্ব।

Advertisement

[অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ২১ সদস্যের ভারতীয় দল ঘোষণা]

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘বিরাটের অধিনায়কত্বে শান্তভাব নিয়ে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে যথেষ্ট সাফল্য পেয়েছেন ধোনি, এখনও ধোনি দুর্দান্ত কাজ করে চলেছেন। বিরাটকে অনেক কিছু শেখাচ্ছেন এবং একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে যা যা করার করছেন। দু’জনের জন্যই এটা গুরুত্বপূর্ণ।’ তবে ওয়ার্নারের মতে, বিরাটের আসল পরীক্ষা তখনই হবে যখন দলের খারাপ সময় থাকবে। ওয়ার্নারের কথায়, ‘ম্যাচ হারা শুরু করলেই বিরাটের আসল পরীক্ষা শুরু হবে। এখনও আমাদের হাতে তিনটি ম্যাচ রয়েছে। আশা করি আগামী ম্যাচগুলিতে আমরা বিরাটকে অধিনায়ক হিসেবে পরীক্ষার মুখে ফেলতে সক্ষম হব।’

[অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ২১ সদস্যের ভারতীয় দল ঘোষণা]

এদিকে, ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচটিই বিরাট কোহলির সিরিজ জয়ের লড়াই আর স্টিভ স্মিথের কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। ভেনুতে পৌঁছে গিয়েছে দুই দলই। কিন্তু ম্যাচ আদৌ হবে তো? ইন্দোরে আপাতত লাখ টাকার প্রশ্ন এটাই। কারণ, শেষ দশদিন নাকি সেখানে আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে। এমনকী, দুই টিম যখন শহরে পৌঁছেছে, তখনও বৃষ্টি পড়ছিল। পুরো মাঠের সঙ্গে ঢাকা ছিল বাইশ গজও। তাহলে কী অবস্থা? হোলকার স্টেডিয়ামের পিচ কিউরেটর সামান্দার সিং চৌহান বলছিলেন, “এই পরিস্থিতি প্রথম নয়। বৃষ্টির সমস্যা আগেও হয়েছে। সামলে ম্যাচ করেছি। পিচ ঢাকা ছিল। এখন রোদের প্রয়োজন।” তাঁর এই বক্তব্য ছিল শুক্রবার রাতে। শনিবার সকালে খামখেয়ালি আবহাওয়ার মুড চেঞ্চ। ঝকঝকে রোদ উঠল সকাল থেকেই। হাসি ফুটল সামান্দারের মুখে। কর্মীরা উঠেপড়ে লেগে পড়লেন মাঠ তৈরির কাজে। সমর্থকরা উচ্ছ্বসিত। অর্থাৎ, রোদ উঠতেই, ইন্দোর ফুটতে শুরু করল ক্রিকেট জ্বরে।

[চেন্নাই ম্যাচের পর শ্রীনিবাসনের সঙ্গে কেন দেখা করলেন ধোনি?]

The post ধোনির সাহায্যে ক্ষুরধার হয়েছে কোহলির অধিনায়কত্ব, মত ওয়ার্নারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার