shono
Advertisement

ক্যারিবিয়ান সফরে ভারতীয় দল থেকে বাদ এই ক্রিকেটার

রোহিত কেন বাদ পড়লেন তা নিয়ে উঠছে প্রশ্ন! The post ক্যারিবিয়ান সফরে ভারতীয় দল থেকে বাদ এই ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:51 PM Jun 15, 2017Updated: 01:49 PM Jun 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর সংগ্রহ ৯১ রান। আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৮ রান ঝুলিতে ভরেছিলেন রোহিত শর্মা। তা সত্ত্বেও ক্যারিবিয়ান সফরে ১৫ জনের ভারতীয় দলে জায়গা হল না তাঁর। কেন? কারণ এখনও স্পষ্ট নয়। দল থেকে বাদ পড়লেন পেসার  বুমরাহও।

Advertisement

বৃহস্পতিবার একদিকে যখন এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছনোর জন্য লড়ছেন বিরাট কোহলিরা, তখনই ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ জনের দল বেছে নিলেন ভারতীয় নির্বাচকরা। দল থেকে বাদ দেওয়া হয়েছে রোহিত শর্মা ও বুমরাহকে। তবে প্রশ্ন উঠছে, চলতি টুর্নামেন্টে এত ভাল পারফর্ম করেও কেন দলে নেওয়া হল না তাঁদের। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। কিন্তু সেই চোট খুব একটা গুরুতর ছিল না। কারণ প্রোটিয়াদের বিরুদ্ধে দলে রাখা হয়েছিল ভারতীয় ওপেনারকে। আবার প্রথম সারির ক্রিকেটারদের যে বিশ্রামে রাখা হয়েছে, এমনটাও নয়। তাই তাঁর বাদ পড়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

[সানিয়া মির্জাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভের, ভাইরাল ভিডিও]

এদিকে বিরাটের টিম ইন্ডিয়ায় জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ। গত আইপিএল-এ তাঁর খেলা মনে ধরেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিদের। শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ওপেন করবেন তিনি। ওপেনার হিসেবে অবশ্য থাকছেন অজিঙ্ক রাহানেও। পন্থের পাশাপাশি ১৫ জনের দলে রয়েছেন উইকেটকিপার দীনেশ কার্তিক ও চায়নাম্যান কুলদীপ যাদবও। তিন পেসার মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদবকে নিয়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে দল। স্পিন বিভাগে নির্বাচকরা ভরসা রেখেছেন অশ্বিন ও জাদেজার উপরই। চ্যাম্পিয়ন্স লিগে ভারতীয় মিডল-অর্ডার ভাল ফর্মে রয়েছে। তাই সেই কম্বিনেশনকে ভাঙা হয়নি। যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া ও কেদার যাদবকেই রাখা হয়েছে।

[বাংলাকে আধুনিক ফুটবলে পাঠ দেবে নেদারল্যান্ডস]

তবে দলের সঙ্গে কি যাচ্ছেন কোচ অনিল কুম্বলে? তা এখনও স্পষ্ট নয়। কারণ ক্যারিবিয়ান সফরে কুম্বলেকে কোচ হিসেবে বেছে নেওয়া হলেও প্রাক্তন ভারতীয় তারকা সেই প্রস্তাবে রাজি কিনা, তা এখনও জানা যায়নি।

The post ক্যারিবিয়ান সফরে ভারতীয় দল থেকে বাদ এই ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার