shono
Advertisement

স্ত্রীকে ব্যাট দিয়ে মার, ১৮ মাসের জন্য জেলে পাক ক্রিকেটার

১৮ মাসের জেল হেফাজতের পাশাপাশি মুসতাফাকে দুবছরের জন্য সাসপেন্ড ও ১০০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে৷ The post স্ত্রীকে ব্যাট দিয়ে মার, ১৮ মাসের জন্য জেলে পাক ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:29 AM Apr 08, 2017Updated: 08:52 AM Apr 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলঙ্কের দাগ লাগল পাক ক্রিকেটারের গায়ে৷ এবার বাইশ গজে নয়৷ মাঠের বাইরে৷ স্ত্রীকে ব্যাট দিয়ে মারধর করা এবং ব্লিচ খাওয়ানোর অভিযোগ উঠেছিল মুসতাফা বাসিরের বিরুদ্ধে৷ তারই শাস্তি হিসেবে শুক্রবার বাসিরকে ১৮ মাসের কারাদণ্ডে পাঠালো লন্ডনের এক আদালত৷

Advertisement

[লিন-গম্ভীর ঝড়ে উড়ে গেল গুজরাট, ১০ উইকেটে জয়ী কেকেআর]

২০১৩ সালে ৩৩ বছরের পাক কন্যা ফাখারা করিমকে বিয়ে করেছিলেন মুসতাফা৷ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দলে খেলার সুবাদে লন্ডনেই থাকেন তাঁরা৷ অভিযোগ, সেখানেই দিনের পর দিন করিমের উপর অত্যাচার করতেন তিনি৷ স্ত্রীকে আধুনিক সাজ-পোশাক পরতে বাধ্য করতেন৷ আর স্বামীর কথার অমান্য করলেই বেধড়ক মার খেতে হত৷ সেই অপরাধেই পুলিশ গ্রেপ্তার করেছিল মুসতাফাকে৷ কিন্তু প্রথমে আদালত তাঁকে ১৮ মাসের সাজা শোনালেও জেল হেফাজতে যেতে হয়নি৷ ম্যাঞ্চেস্টার ক্রাউন আদালতের বিচারক রিচার্ড ম্যানসেল জানান, মুসতাফার আইনজীবী মিথ্যে বলে ভুল বুঝিয়েছিলেন তাঁকে৷ বিচারককে বলা হয়েছিল, লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে সদ্য চুক্তি হয়েছে ওই পাক ক্রিকেটারের৷ তখন মুসতাফার কেরিয়ারের কথা ভেবেই তাঁকে জেলে পাঠাননি বিচারক৷ তবে পরে তিনি জানতে পারেন, ওই ক্লাব তাঁর সঙ্গে এমন কোনও চুক্তি করেনি৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মুসতাফা৷ শুক্রবার থেকে তাঁকে ১৮ মাসের কারাদণ্ডে পাঠালেন বিচারক রিচার্ড৷

[আইপিএল-এর নিয়মভঙ্গ করায় সতর্ক করা হল ধোনিকে]

ওল্ডহাম, বোল্টনের মতো ক্লাবগুলির হয়ে খেলেছেন মুসতাফা৷ তবে লেস্টারশায়ার ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে ক্রিকেটাররা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন, তাঁদের সঙ্গে কোনও চুক্তি করা হয় না৷ ১৮ মাসের জেল হেফাজতের পাশাপাশি মুসতাফাকে দুবছরের জন্য সাসপেন্ড ও ১০০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে৷

The post স্ত্রীকে ব্যাট দিয়ে মার, ১৮ মাসের জন্য জেলে পাক ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার