shono
Advertisement

‘বিশ্রাম’নিয়ে ক্ষোভ, টুইট করে বিতর্কে জড়ালেন জাদেজা

বোর্ডের উদ্দেশে কী বললেন 'স্যার জাদেজা'? The post ‘বিশ্রাম’ নিয়ে ক্ষোভ, টুইট করে বিতর্কে জড়ালেন জাদেজা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:21 PM Sep 12, 2017Updated: 02:51 PM Sep 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার বিতর্কে ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর এই বাদ পড়ার কারণেই টুইটারে ক্ষোভ প্রকাশ করে বসেন জাদেজা। যদিও বিতর্ক এড়াতে পরে মুছে ফেলেন সেই টুইটটি।

Advertisement

[ডোপ পরীক্ষায় ফেল, ৮ বছর নির্বাসিত সোনাজয়ী এই ভারতীয় অ্যাথলিট]

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের পর সামনে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে ভারতে পৌঁছেও গিয়েছে তাঁরা। কিন্তু অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ওয়ানডে থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁকে বিশ্রাম দেওয়ার জন্যই দলে রাখেননি নির্বাচকরা। আর এখানেই বেজায় চটেছেন জাড্ডু। নিজের ঘোড়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘নিজের প্রত্যাবর্তন এমনভাবে করা উচিত, যাতে দুর্বলতাগুলি ঢাকা পড়ে যায়।’ কিন্তু এরপরই নিজের ভুল বুঝতে পেরে সেই টুইটটি তিনি ডিলিট করে দেন। কিন্তু তা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়ে গিয়েছে।

এর আগে গত রবিবার দল নির্বাচনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ জনের দল গঠন করা হয়। বাদ পড়েন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা। এছাড়া যুবরাজ সিং এবং সুরেশ রায়নাকেও দলে নেওয়া হয়নি। তবে বহুদিন পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাংলার পেসার মহম্মদ শামি। এছাড়া আরেক পেসার উমেশ যাদবকেও দলে রেখেছেন নির্বাচকরা। প্রত্যাশামতোই ১৬ জনের দলে রয়েছেন মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদব। দল নিয়ে জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেন, “রোটেশন পদ্ধতির কথা মাথায় রেখেই প্রথম তিনটি একদিনের ম্যাচের দল বেছে নেওয়া হয়েছে। এবং সেই কারণেই অশ্বিন ও জাদেজাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত। এছাড়া সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে অক্ষর প্যাটেল, চাহালরা দারুণ নজর কেড়েছেন। দলের রিজার্ভ আরও শক্তপোক্ত করতেই তাঁদের রাখা হয়েছে।” আগামী ১৭ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম ম্যাচে অজিদের বিরুদ্ধে নামবে বিরাটবাহিনী। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে কলকাতায় ২১ সেপ্টেম্বর এবং ইন্দোরে ২৪ সেপ্টেম্বর।

[গোপনে গোয়েন্দাগিরি, মিনি ডার্বিতে হাজির ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল]

The post ‘বিশ্রাম’ নিয়ে ক্ষোভ, টুইট করে বিতর্কে জড়ালেন জাদেজা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার