shono
Advertisement

দঃ আফ্রিকায় বিরাটদের হোটেল লাগোয়া মলে ভাঙচুর, বাড়ল নিরাপত্তা

দেখুন ভয়াবহ তাণ্ডবের ভিডিও। The post দঃ আফ্রিকায় বিরাটদের হোটেল লাগোয়া মলে ভাঙচুর, বাড়ল নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:42 AM Jan 14, 2018Updated: 06:12 AM Jan 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে প্রোটিয়াদের সঙ্গে তুল্যমূল্য লড়াই। মাঠের বাইরেও উত্তেজনা। দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী ভারতীয় ক্রিকেটাররা। জোহানেসবার্গে যে হোটেলে বিরাটরা রয়েছেন তার পাশের একটি শপিং মলে ব্যাপক ভাঙচুর চলে।

Advertisement

[দল বদলেও স্বস্তি নেই বিরাটদের, প্রথম দিনই চালকের আসনে প্রোটিয়ারা]

শনিবার রাতে এই তাণ্ডব চললেও বিরাট বাহিনীর অবশ্য কোনও ক্ষতি হয়নি। তাঁরা নিরাপদেই আছেন। তবে ঝুঁকি না নিয়ে ভারতীয় টিম হোটেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি হোটেল থেকে ম্যাচ খেলতে যাওয়ার সময় বিরাটদের জন্য বাড়তি নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। জোহানেসবার্গ পুলিশ সূত্রে খবর, একটি বিজ্ঞাপন থেকে এই গণ্ডগোলের সূত্রপাত। বিজ্ঞাপনে কৃষ্ণাঙ্গদের বিদ্রুপ করা হয়েছে অভিযোগে জোহানেসবার্গের  এক অভিজাত শপিং মলে ভাঙচুর হয়। যে হোটেলে উঠেছে টিম ইন্ডিয়া, ঘটনাচক্রে তার পাশেই রয়েছে মলটি। তছনছ করে দেওয়া ওই বিপণির প্রায় সমস্ত সামগ্রী। বাধা দিতে গিয়ে মলের কয়েকজন কর্মী বেধড়ক মার খান। কৃষ্ণাঙ্গদের একটি সংগঠন এই তাণ্ডব চালায় বলে তদন্তকারীরা জানিয়েছেন। সুইডেনের একটি সংস্থার বিজ্ঞাপন থেকে বিতর্কের সূত্রপাত। তুমুল বিক্ষোভের জেরে ওই সংস্থা বিজ্ঞাপনটি প্রত্যাহার করার কথা বলে। এমনকী মল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে কখনও এমন কাজ আর হবে না। তাতে অবশ্য ক্ষোভের আগুন এতটুকু নেভেনি। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে। দক্ষিণ আফ্রিকার যে সংগঠন এই কর্মসূচি নেয় তাদের পাশে দাঁড়ান এনবিএ তারকা লেব্রন জেমস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার রোমেলু লুকাকুরা মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা থেকে গণ্ডগোল শুরু হয়। পাশের মলে তাণ্ডব চললেও সেই আঁচ অবশ্য বিরাটদের হোটেল পর্যন্ত পৌঁছয়নি।

[দ্বিতীয় টেস্টের দল নির্বাচনে চরম অসন্তুষ্ট সানি, কটাক্ষ বিরাটকে]

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্ট খেলতে কেপটাউনে বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন বিরাটরা। কেপটাউনে খরার জন্য জল ব্যবহারে বিধিনিষেধের মধ্যে  ভারতীয় ক্রিকেটারদের পড়তে হয়েছিল। দ্বিতীয় টেস্টে রাজধানী জোহানেসবার্গের এই ঘটনায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও পুলিশের আশ্বাসে তা কেটেছে।

The post দঃ আফ্রিকায় বিরাটদের হোটেল লাগোয়া মলে ভাঙচুর, বাড়ল নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার