সিম কার্ডের সঙ্গে সকলেই পরিচিত। জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। যাবতীয় যোগাযোগের চাবিকাঠি ছোট্ট এই সিম কার্ড। তাই কেউই অত্যন্ত প্রয়োজন ছাড়া নম্বর পরিবর্তন করেন না। কারণ, তাতে ব্যঙ্ক-সহ নানাক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। কিন্তু জানেন কি একটা সিম কার্ডের মেয়াদ কতবছর? মানে সর্বোচ্চ তা ব্যবহার যোগ্য থাকে?
কেন নষ্ট হয় সিম কার্ড? ফোনে যদি জল ঢুকে যায়, সেক্ষেত্রে সিম কার্ড নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আদ্রর্তার কারণেও নষ্ট হতে পারে সিম। তবে শুধু তাই নয়, অনেকেই আছে যারা প্রায় ফোন বদল করেন। সেক্ষেত্রে বারবার সিম কার্ড ইনসার্ট করা হয়, এটিও একটি বড় কারণ।
সিম কার্ড তৈরি প্লাস্টিক দিয়ে। যার ভিতরে থাকে ছোট্ট একটা চিপ। এই চিপের মাধ্যমেই যাবতীয় যোগাযোগ সম্পন্ন হয়। অনেকক্ষেত্রেই দেখা যায়, একটা নির্দিষ্ট সময়ের পর নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়, ফোন ও মেসেজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কখনও আবার ফোনে সিম কার্ড থাকা সত্ত্বেও দেখায়, 'ইনভ্যালিড সিম' বা এরর। কেউই বুঝতে পারেন না কেন এমনটা হচ্ছে। প্রায় সকলেই দোকানে ছোটেন। আসলে সিম কার্ডের কোনও মেয়াদ নেই। কিন্তু ব্যবহারের কারণে একটা সময়ের পর তা নষ্ট হয়ে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। সেক্ষেত্রে যে সংস্থার কানেকশন, তাঁদের স্টোরে গেলেই নম্বর এক রেখে পেয়ে যাবেন নতুন সিম কার্ড।
কিন্তু কেন নষ্ট হয় সিম কার্ড? ফোনে যদি জল ঢুকে যায়, সেক্ষেত্রে সিম কার্ড নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আদ্রর্তার কারণেও নষ্ট হতে পারে সিম। তবে শুধু তাই নয়, অনেকেই আছে যারা প্রায় ফোন বদল করেন। সেক্ষেত্রে বারবার সিম কার্ড ইনসার্ট করা হয়, এটিও একটি বড় কারণ।
