shono
Advertisement
JioPC

কম্পিউটার কেনার টাকা নেই? এবার ৩০০ টাকায় টিভিকেই বানিয়ে ফেলুন ডেস্কটপ! রইল পদ্ধতি

জিও ব্যবহারকারীদের জন্য দারুণ সুযোগ!
Published By: Tiyasha SarkarPosted: 05:08 PM Aug 20, 2026Updated: 06:08 PM Aug 20, 2026

কম্পিউটার কেনা তো মুখের কথা নয়। পকেটের কথা ভেবে অনেকেই প্রয়োজন থাকলেও পিছিয়ে যান। কিন্তু জানেন এমনও হতে পারে যে বাড়িতে কম্পিউটার রয়েছে, আর আপনি জানেনই না! নিশ্চয়ই ভাবছেন, এটা আবার কীভাবে সম্ভব? হ্যাঁ, অবাক লাগলেও এটা কিন্তু অসম্ভব নয়।  

Advertisement

ব্যাপারটা ঠিক কী? ২০২৫ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভায় আকাশ আম্বানি বলেছিলেন 'জিওপিসি'র কথা। যেখানে টিভিই বদলে যাবে কম্পিউটারে। ভারতে সাশ্রয়ী মূল্যের কম্পিউটিং সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়াই ছিল এই ভাবনার মূল উদ্দেশ্য। নিশ্চয়ই ভাবছেন JioPC আবার কী? 'জিওপিসি' কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ নয়। এটি একটি ভারচুয়াল ডেস্কটপ সলিউশন, যা জিও-র ক্লাউড কম্পিউটিং পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত থাকে। জিও সেট-টপ বক্স বা ফাইবারের সঙ্গে যুক্ত করে ব্যবহারকারীরা মুহূর্তেই তাঁদের স্মার্ট টিভিকে একটি কম্পিউটারে পরিণত করতে পারেন। এর জন্য লাগে সেট-টপ বক্স ও অ্যাকটিভ জিও ফাইবার বা জিও এয়ার ফাইবার। ইউএসবি বা ব্লুটুথ কানেক্টেড মাউস বা স্মার্টফোন। তবে ফোনে অবশ্যই জিও অ্যাপটি থাকতে হবে। আর লাগবে অ্যাকটিভ 'জিওপিসি' প্ল্যান। মাসে যার সর্বনিম্ন খরচ কমবেশি ৩০০ টাকা। অর্থাৎ আলাদা করে মনিটর, সিপিইউ কেনার কোনও খরচই লাগবে না। এমন সুবিধা হাতের কাছে থাকলেও অনেকেই জানেন না এই ফিচারের কথা। চলুন আজ জেনে নেওয়া যাক, কোন পদ্ধতিতে টিভিকে বদলে ফেলতে পারবেন কম্পিউটারে। 

টিভিকেই কম্পিউটারে বদলে দেবে জিও!

১. প্রথমে টিভি চালু করুন। দেখবেন সেট-টপ বক্স যেন অন থাকে। 
২. কম্পিউটার অন হলে চলে যান জিও মেনুতে। বেছে নিন JioPC অ্যাপটি। 
৩. আপনার USB মাউস এবং কিবোর্ড প্লাগ ইন করুন, অথবা ব্লুটুথের মাধ্যমে যুক্ত করুন৷ চাইলে আপনার ফোনের ডিসপ্লে-কেও ভারচুয়াল কিবোর্ড এবং মাউস হিসেবে ব্যবহার করতে পারেন। তার জন্য JioHome অ্যাপের মাধ্যমে আপনার ফোন পেয়ার করতে হবে। তার জন্য QR কোড স্ক্যান করে নিন। 
৪. মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করুন। 
৫. আপনার ক্লাউড ডেস্কটপ ব্যবহার করতে এবার ক্লিক করুন  'Launch Now'-এ। ব্যস, আপনার কাজ শেষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement