রাজ্যে পালাবদলের পরই কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কথাও রেখেছেন। একাধিক প্রকল্প চালুর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের কার্ড হাতে পেতে চলেছেন উপভোক্তারা। কিন্তু কীভাবে করবেন আবেদন? কতদিন পর হাতে মিলবে কার্ড? রইল খুঁটিনাটি।
- প্রথমেই চলে যান ABHA (আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট)-এর অফিসিয়াল ওয়েব সাইটে (https://abdm.gov.in/)।
- সেখানে পাবেন 'Apply for ABHA Card Online' অপশন। তাতে ক্লিক করুন।
- প্রথমে আধার নম্বর দিয়ে ভেরিফাই করুন।
- নিজের ব্যাক্তিগত তথ্য দিন।
- ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন।
- ABHA আইডি জেনারেট করুন।
- ব্যাস, আপনার কাজ শেষ। এবার ডাউনলোড করে নিন কার্ডটি।
তবে রয়েছে অন্য পদ্ধতিও। সেক্ষেত্রে প্রথমেই চলে যান PMJAY পোর্টালে। অথবা ডাউনলোড করে নিন Ayushman App। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এরপর আধার অথবা রেশন কার্ডের নম্বর দিয়ে দেখতে হবে আপনি আদৌ যোগ্য কি না। যোগ্য হলে ই-কেওয়াইসি সম্পন্ন করুন। ওটিপি সাবমিট করুন।
ব্যাস, ডাউনলোড করে নিন নিজের আয়ুষ্মান ভারত কার্ড।
কারা আবেদনের যোগ্য
- ভূমিহীন এবং দিনমজুর পরিবার
- তফশিলি জাতি ও উপজাতি পরিবার
- কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার
- পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন
- ৭০ উর্ধ্ব সকলে আয় নির্বিশেষে
কোন কোন পরিষেবা মিলবে
- যোগ্য পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা
- কার্ডের তালিকাভু্ক্ত হাসপাতালে ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা
- চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ
- ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ
