shono
Advertisement
UPI app

ইউপিআই আইডি পেলেই পেমেন্ট নয়! জালিয়াতি থেকে বাঁচতে আগে বুঝে নিন আসল-নকল

জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন আপনাকে পাঠানো পেমেন্ট লিংক বা কিউআর কোড সঠিক, নাকি প্রতারকদের ফাঁদ।
Published By: Tiyasha SarkarPosted: 07:44 PM Apr 22, 2026Updated: 07:44 PM Apr 22, 2026

বর্তমানে ক্যাশ লেনদেন প্রায় অতীত বলাই যায়। কারণ, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ১০ টাকার চায়ের দামও সকলে মেটান অনলাইনে। এর সুবিধা যেমন আছে, অসুবিধাও অনেক। ডিজিটাল পেমেন্টের সুযোগ নিয়ে বহু মানুষকে বিপাকে ফেলেন প্রতারকরা। অনেকক্ষেত্রে ফেক লিংক পাঠিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দেন অসাধুরা। কিন্তু জানেন কি কেউ তা সহজেই বুঝে নেওয়ার অস্ত্র রয়েছে আপনার হাতেই। শুধু বুদ্ধি করে তা দেখে নিতে পারলেই কেল্লাফতে! কেউ আর ঠকাতে পারবে না আপনাকে। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন আপনাকে পাঠানো পেমেন্ট লিংক বা কিউআর কোড সঠিক, নাকি প্রতারকদের ফাঁদ।

Advertisement


১. ধরুন আপনি কাউকে পেমেন্ট করবেন, তাঁর কাছে পেমেন্ট লিংক বা কিউআর কোড পাঠাতে বললেন। সেটি পাওয়ার পর প্রথমেই মিলিয়ে নিন নাম। অর্থাৎ আপনি যাকে পাঠাতে চাইছেন, তাঁর নামই দেখাচ্ছে কি না। এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। অনেকেই অন্যের অ্যাকাউন্টে টাকা নিয়ে থাকেন। সেক্ষেত্রে যাকে পাঠানোর তার থেকে নাম যাচাই করে নিন।

২. ইউপিআই আউডি-টি ভালো করে দেখুন। দেখা মাত্রই যদি কোনওরকম অসংগতি মনে হয় তাহলে পেমেন্ট করবেন না।

৩. কোন কিউআর কোডে পেমেন্ট করছেন, তা আগে বারবার যাচাই করে নিন।

৪. অনলাইন লেনদেনের সময় একদম তাড়াহুড়ো করবেন না। সময় নিন। ধীরে সুস্থে বারবার যাচাই করে তারপর পেমেন্ট করুন।

মনে রাখবেন, ইউপিআই লেনদেনে টাকা নেওয়ার ক্ষেত্রে কোনওরকম পিন দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই কেউ যদি টাকা পাঠানোর জন্য আপনাকে কোথাও পিন দিতে বলে, ভুলেও তা দেবেন না। অনেকক্ষেত্রে ব্যাংকের নাম ব্যবহার করেও প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে। ভুলেও এই ফাঁদে পা দেবেন না।

১. অপরিচিত কেউ কোনও পেমেন্ট লিংক পাঠালে তাতে পেমেন্ট করবেন না।
২. কেউ ফোনে স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করতে বললে, তা যে কারণেই হোক, তা করবেন না।
৩. কাউকে ফোনে ওটিপি, পিন, ব্যাঙ্কের তথ্য দেবেন না।

৪. যাবতীয় লেনদেনের জন্য ব্যাঙ্কের নিজস্ব অ্যাপই সব থেকে বেশি নিরাপদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement