shono
Advertisement
Aadhaar number

অসাধু কাজে ব্যবহার হচ্ছে না তো আপনার আধার? বুঝে নিন এই সহজ উপায়ে

ব্যাঙ্ক থেকে স্কুল, কলেজ-যে কোনও অফিসিয়াল কাজেই লাগে আধার নম্বর। হোটেলে ঘর নিতেও আধার বাধ্যতামূলক। আর এই সুযোগকেই কাজে লাগায় অসাধুরা।
Published By: Tiyasha SarkarPosted: 07:43 PM Aug 03, 2026Updated: 08:18 PM Aug 03, 2026

বর্তমানে আধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাঙ্ক থেকে স্কুল, কলেজ-যে কোনও অফিসিয়াল কাজেই লাগে আধার নম্বর। হোটেলে ঘর নিতেও আধার বাধ্যতামূলক। আর এই সুযোগকেই কাজে লাগায় অসাধুরা। কারও আধারকার্ড হাতিয়ে ফেলতে পারলেই কেল্লাফতে। তা ব্যবহার করে নানারকম দুর্নীতির অভিযোগ প্রায়শই প্রকাশ্যে আসে। তাই আপনার আধার কার্ড কেউ অসাধুভাবে ব্যবহার করছে কি না, তা জানা প্রয়োজন। অন্যথায় বড় বিপদ হওয়া অস্বাভাবিক নয়। তাই চলুন আজ জেনে নেওয়া যাক অন্য কেউ লুকিয়ে আপনার আধার ব্যবহার করছেন কি না।

Advertisement

কিন্তু আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে কি না, বুঝবেন কীভাবে? এর জন্য 'myAadhaar' পোর্টালে 'অথেন্টিকেশন হিস্ট্রি' দেখার ব্যবস্থা করেছে সরকার। এই টুলের মাধ্যমে নিজের আধার কার্ডের কার্যকলাপের উপর নজর রাখতে পারবেন যে কেউ। জেনে নিন পদ্ধতি।

১. চলে যান আধারের অফিসিয়াল ওয়েবসাইটে।
২. যে নম্বরটি আধার কার্ডে লিংক করা সেটি দিয়ে লগ ইন করুন।
৩. চলে যান 'অথেন্টিকেশন হিস্ট্রি' অপশনে। সেখানেই বেছে নিন আপনি কতটা সময়ের কার্যকলাপ দেখতে চান।
৪. এরপরই আপনার সামনে ট্রানজাকশানের বিবরণ খুলে যাবে।

যদি দেখেন অন্য কেউ কার্ডটি ব্যবহার করছে, তাহলে কী করবেন?

১. ফোন করুন আধারের হেল্পলাইন ১৯৪৭-এ।

২. ইমেলে অভিযোগ জানাতে পারেন। আইডি- help@uidai.gov.in.

এই ধরণের কার্যকলাপ থেকে বাঁচতে বায়োমেট্রিক লক করাই আদর্শ। এরজন্য আপনাকে UIDAI-এর ওয়েবসাইটে ঢুকে যেতে হবে লক/আনলক বায়োমেট্রিক সেকশনে। সেখানে ভারচুয়াল আইডি, নাম, পিন কোড দিতে হবে। এরপর রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি যাবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিলেই কাজ শেষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement