এখন ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত সকলেই সোশাল মিডিয়ায় অ্যাকটিভ। স্কুল-কলেজ থেকে অফিস, সামান্য ফাঁকা সময় পেলেও প্রায় প্রত্যেকে নজর রাখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টায়। বিভিন্ন ইস্যুতে কমেন্ট বক্সে তরজাও জমে ওঠে এই প্ল্যাটফর্মগুলোতে। জেন জি অবশ্য বেশি পছন্দর করে ইনস্টা। আর তাদের কথা মাথায় রেখেই এবার এক দুর্দান্ত ফিচার নিয়ে এল মেটা। ভারত-সহ সারা বিশ্বের ইনস্টাগ্রাম ইউজাররা এবার 'ইনস্ট্যান্টস' ফিচারটি ব্যবহার করতে পারবেন।
কিন্তু কী আছে এই ফিচারে? জানা গিয়েছে, ইনস্ট্যান্টস ফিচারটির সাহায্যে ইউজাররা রিয়েল-টাইম ছবি পাঠাতে পারবেন, যা দেখার পর বা ২৪ ঘণ্টার মধ্যে অদৃশ্য হয়ে যাবে। সংস্থার মতে, ভাবনাচিন্তা করে করা পোস্টের পরিবর্তে স্বতঃস্ফূর্ত শেয়ারিংয়ের উপরে বেশি গুরুত্ব দেয় আজকের জেন জি-র প্রতিনিধিরা। পাবলিক সোশাল মিডিয়া আপডেটের চেয়ে ব্যক্তিগত মেসেজিংকে ক্রমশ বেশি পছন্দ করতে শুরু করেছেন তাঁরা। সেদিকে খেয়াল রেখেই আনা হয়েছে এই ফিচার।
জেন জি অবশ্য বেশি পছন্দর করে ইনস্টা। আর তাদের কথা মাথায় রেখেই এবার এক দুর্দান্ত ফিচার নিয়ে এল মেটা। ভারত-সহ সারা বিশ্বের ইনস্টাগ্রাম ইউজাররা এবার 'ইনস্ট্যান্টস' ফিচারটি ব্যবহার করতে পারবেন।
ফিচারটির সাহায্যে দ্রুত ছবি তুলে তা সরাসরি মেসেজ করা যাবে। একবার 'ভিউ' হলেই ছবিটি মুছে যাবে। পাশাপাশি না দেখলেও তা ২৪ ঘণ্টার মধ্যেই তা অদৃশ্য হয়ে যাবে।
বিশ্বব্যাপী সোশাল মিডিয়ার ব্যবহার পরিবর্তিত হচ্ছে। তাই মেটা ক্রমশ ব্যক্তিগত এবং অস্থায়ী শেয়ারিংয়ের উপরই বেশি মনোযোগ দিতে শুরু করেছে। অনেক তরুণ ইউজারই এখন স্থায়ী পাবলিক পোস্টের পরিবর্তে অদৃশ্য হয়ে যাওয়া ছবি ইনবক্সে পাঠান। অনেকেই শুধুমাত্র বন্ধুদের সঙ্গে আলাপচারিতা পছন্দ করেন। এই ফিচারটির মাধ্যমে স্ন্যাপচ্যাট এবং বি-রিয়েল-এর মতো অ্যাপগুলোকে সরাসরি প্রতিযোগিতায় ফেলে দিয়েছে ইনস্টাগ্রাম। এই দুটি অ্যাপই রিয়েল-টাইম শেয়ারিংয়ের জন্য জনপ্রিয় হয়েছিল। এখন দেখার সব ধরনের প্রজন্মকে এই নতুন ফিচার কতটা আনন্দ দিতে পারে।
