shono
Advertisement

Breaking News

Ayushman Bharat Card

হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি

কারা আবেদনের যোগ্য?
Published By: Tiyasha SarkarPosted: 03:59 PM Jul 09, 2026Updated: 04:15 PM Jul 09, 2026

তৃণমূল জমানায় সরকার গররাজি হওয়ায় বাংলার মানুষ কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পায়নি। তবে পালাবদল হতেই কেন্দ্রের এই জনকল্যাণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এর ফলে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। কিন্তু কীভাবে আবেদন করা হবে, কী কী নথি লাগবে, তা নিয়ে আমজনতার মনে হাজারও প্রশ্ন। এসবের মাঝেই আবেদন প্রক্রিয়া আরও সহজ করল কেন্দ্র। এবার হোয়াটসঅ্যাপে আবেদন করে নিমেষে পেয়ে যাবেন আয়ুষ্মান ভারতের কার্ড (Ayushman Bharat Card)।

Advertisement

রইল আবেদনের পদ্ধতি

  • হোয়াটসঅ্যাপে আয়ুষ্মান ভারতের কার্ড তৈরির জন্য একটি নম্বর চালু করেছে কেন্দ্র। সেটি হল 72908 23838। প্রথমে মোবাইলে নম্বরটি সেভ করুন।
  • হোয়াটসঅ্যাপে গিয়ে নম্বরটি বের করলেই দেখতে পাবেন Ayushman Sarathi।
  • প্রথমে ওই নম্বরে Hi লিখুন।
  • এরপর একাধিক অপশন চলে আসবে স্ক্রিনে। সেখানেই পাবেন Create Ayushman Card। সেটি বেছে নিন।
  • এরপর চ্যাটবট যা যা তথ্য চাইবে তা দিন। অর্থাৎ মোবাইল নম্বর, আধার নম্বর, ভোটার আইডির তথ্য।
  • এবার আপনার নম্বরে যাবে একটি ওটিপি। সেটি দিয়ে আবেদনপত্র ভেরিফাই করতে হবে।
  • এরপরই স্ক্রিনে দেখাবে আপনি আবেদনের যোগ্য কি না। যদি যোগ্য হন, তাহলে ই-কেওয়াইসি করুন। ব্যাস, তাহলেই আপনার কাজ শেষ।
  • হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন আয়ুষ্মান কার্ড। ডাউনলোড করে নিলেই কাজ শেষ। অর্থাৎ বেরতে তো হবেই না। অন্য কোনও অ্যাপ বা পোর্টালেও ঢু মারতে হবে না। দিনভর যে হোয়াটসঅ্যাপে মজে থাকেন, সেখানেই তৈরি করে নিতে পারবেন এই কার্ড। 

কারা আবেদনের যোগ্য

  • ভূমিহীন এবং দিনমজুর পরিবার
  • তফশিলি জাতি ও উপজাতি পরিবার
  • কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার
  •  পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন
  • ৭০ উর্ধ্ব সকলে আয় নির্বিশেষে

কোন কোন পরিষেবা মিলবে

  • যোগ্য পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা
  •  কার্ডের তালিকাভু্ক্ত হাসপাতালে ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা
  •  চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ
  •  ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement