shono
Advertisement
Meta New AI Model

মেটার নয়া এআই মডেলে অজান্তেই ফাঁস হচ্ছে ইউজারদের গোপন তথ্য! চরমে বিতর্ক

জেনে নিন কীভাবে সুরক্ষিত থাকবেন।
Published By: Biswadip DeyPosted: 04:42 PM Jul 08, 2026Updated: 05:27 PM Jul 08, 2026

যুগটা এআইয়ের। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমেই দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে আরও বেশি করে। এমতাবস্থায় প্রযুক্তি জগতে চাহিদা বাড়ছে নিত্যনতুন এআই মডেলের। এই পরিস্থিতিতে মেটা এনেছে মিউজ- এআই মডেলের এক সম্পূর্ণ নতুন সিরিজ। সংস্থার এআই ল্যাব 'মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস'-এ নির্মিত এই মডেলটি (Meta New AI Model ) ব্যবহার করা যাচ্ছে বিনামূল্যেই। তবু এই মডেল ঘিরে বিতর্কও দানা বাধছে।

Advertisement

এই নতুন এআই টুলে আপনি যেভাবে প্রম্পট লিখবেন, সেভাবেই মিউজ ইমেজ তৈরি করে ছবি। এক্কেবারে আপনার বর্ণনা অনুযায়ী। এবং আপনি ইচ্ছেমতো আর্ট স্টাইল ব্যবহার করতে পারবেন। ফলে যে ছবি রয়েছে তাকে আরও নতুন করে গড়ে তুলতে পারবেন। স্বাভাবিক ভাবেই আবির্ভাবের পর থেকেই এই মডেল ঘিরে চর্চা অব্যাহত। কিন্তু এসবের মধ্যেই তৈরি হয়েছে বিতর্কও।

জানা গিয়েছে, মেটা তাদের 'মিউজ ইমেজ' তৈরি করতে ইনস্টাগ্রাম ও ফেসবুকের 'পাবলিক' করা ছবি ব্যবহার করছে। আর এতেই বহু ইউজার ক্ষোভ উগরে দিয়েছেন। দাবি, অনায়াসে সত্যিকারের মানুষকে এই সব এআই ইমেজে অন্তর্ভুক্ত করছে এআই মডেলটি! মেটার নিজস্ব পলিসিতেই উল্লেখ করা আছে 'ইউজাররা মেটায় কনটেন্ট তৈরি করতে পারবেন এআই ফিচার ব্যবহার করে। এবং মেটায় এআই কনটেন্ট তৈরি করলে আপনাকে জানানো হবে না।' এর থেকে পরিষ্কার, বিষয়টি সত্যিই ঘটছে। ফলে সতর্কতা আশু প্রয়োজন। 

সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কীভাবে নিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায়। বলে রাখা যাক, সেই সুযোগ ইউজারদের রয়েছে। প্রথমে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে যান। সেটিংসে গিয়ে সেখানে এআই রিমিক্স অপশন বন্ধ করে দিন। তাহলেই আর আপনার ছবি ব্যবহার করা সম্ভব হবে না। উল্লেখ্য, অতীতেও মেটা ডেটা কেলেঙ্কারিতে জড়িয়েছিল। স্বাভাবিক ভাবেই নতুন এআই মডেল নিয়ে আশঙ্কা বাড়ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement