দিন তিনেক আগে, ৬ জুলাই মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায় (Susmita Roy)। সাত বছরের অপেক্ষার পর স্বপ্নরপূরণের সেই 'রূপকথা' সোশাল পাড়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। কিন্তু সন্তানের লিঙ্গপরিচয় সেসময়ে প্রকাশ্যে আনেননি তিনি। স্বামী শুভাশিস জানিয়েছিলেন হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে গৃহপ্রবেশের পরই সবটা খোলসা করবেন। শেষমেশ বৃহস্পতিবার অভিনেত্রী প্রকাশ্যে আনলেন ছেলে হল না মেয়ে?
২০১৯ সালের ১৯ মার্চ প্রথমবার মাতৃত্বের স্বাদ পান সুস্মিতা। কিন্তু সেবার সন্তানকে কোলে আগলে রাখতে পারেননি। পৃথিবীর আলো দেখার আগেই শূন্য হয় অভিনেত্রীর কোল! আগের বিভীষিকাময় অভিজ্ঞতা থেকেই অন্তঃসত্ত্বা অবস্থায় এবার আর মাতৃত্বের জার্নি অন্তরালে রেখেছিলেন।
সোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ সুস্মিতা রায়। একাধিক ধারাবাহিকে অভিনয়ের সুবাদে টেলিদর্শকমহলেও বেজায় পরিচিত তিনি। একাধিকবার বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিতর্কে জড়িয়েছেন, তবে বারবার সুস্মিতার মুখে একটাই কথা শোনা গিয়েছে, তিনি মাতৃত্বের স্বাদ পেতে চান। অবশেষে চতুর্থ সংসারেই সেই স্বপ্নপূরণ হল। লক্ষ্মীবারে সুস্মিতা জানালেন, তিনি পুত্রসন্তানের মা হয়েছেন। ২০১৯ সালের ১৯ মার্চ প্রথমবার মাতৃত্বের স্বাদ পান সুস্মিতা। কিন্তু সেবার সন্তানকে কোলে আগলে রাখতে পারেননি। পৃথিবীর আলো দেখার আগেই শূন্য হয় অভিনেত্রীর কোল! আগের বিভীষিকাময় অভিজ্ঞতা থেকেই অন্তঃসত্ত্বা অবস্থায় এবার আর মাতৃত্বের জার্নি অন্তরালে রেখেছিলেন। তবে ৬ জুলাই মা হওয়ার পর থেকে সেসময়ের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি। আর বৃহস্পতিবার সদ্যোজাতের নাম-লিঙ্গ পরিচয় প্রকাশ্যে আনলেন সুস্মিতা রায়।
স্বামী শুভাশিসের সঙ্গে সুস্মিতা
অভিনেত্রী সাধ করে পুত্রসন্তানের নাম রেখেছেন 'সিডো'। এই নামটি আদতে আরবি শব্দ 'সাইয়িদ' থেকে এসেছে। যার অর্থ নেতা বা শাসক। 'সাইয়িদ'কে সংক্ষেপে সিডো বলা হয়। যার অর্থ 'প্রভু'। সন্তানকে আগলে সুস্মিতার মন্তব্য, "আমাদের ছোট্ট পুত্রসন্তান 'সিডো', তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ। আমাদের ছোট্ট রাজপুত্রকে সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভালো মানুষ হয়ে উঠুক— এটাই আমাদের একমাত্র প্রার্থনা।"
দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুস্মিতা রায়। তবে গত কয়েকবছর ধরে সোশাল মিডিয়ায় ভ্লগিং করে প্রবল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তাঁর পরিবারের সঙ্গে খুনসুটির ভ্লগ দেখতে অপেক্ষা করে থাকতেন সকলেই। তবে চলতি বছরের শুরুর দিকে আচমকাই ছন্দপতন। জানা যায়, ভেঙেছে সব্যসাচী ও সুস্মিতার সংসার। পরবর্তীতে সোশাল মিডিয়াকে আক্রমণ-পালটা আক্রমণ পর্ব চলতে থাকে। সব্যসাচীই দাবি করেছিলেন ৫ বার বিয়ে হয়েছে সুস্মিতার। পরবর্তীতে ইনফ্লুন্সেয়র জানান, তিনি চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সেসময় সুস্মিতা দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে তাঁর সংসার ভাঙার একটা বড় কারণ তাঁর মা হওয়ার সাধ। তিনি বরাবর মা হয়ে চাইতেন। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। অভিযোগ, এই সন্তান চায়নি চক্রবর্তী পরিবারের কেউই। একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্তে অবিচল ছিলেন সুস্মিতা। যদিও তাঁর সাধ পূরণ হয়নি। সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি। সেই থেকেই দূরত্ব, একবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েও ফের স্বামীর ঘরে ফিরে গিয়েছিলেন সুস্মিতা। কিন্তু এবার আর তা হয়নি। ডিভোর্সের পর ব্যবসার পার্টনার শুভাশিষ দে-কে বিয়ে করেন তিনি। কানাঘুষো, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে সারেন তারা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা স্বীকার না করলেও এই পর্বে একাধিকবার সুস্মিতা জোর গলায় বলেছেন, তাঁর বয়স বাড়ছে, তিনি মা হতে চান। এরই মাঝে ফেসবুক পোস্টে সুখবর জানিয়ে তিনি লেখেন, 'মা হলাম।'
