এযাবৎকাল জি বাংলার প্ল্যাটফর্মে 'প্রিন্স অফ ক্যালকাটা'র দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি। কারণ ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বাতন্ত্র্য বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার 'দাদাগিরি' সঞ্চালনায় রদবদল। কারণ 'দাদাগিরি'র মঞ্চ মাতানোর পর এবার বাংলার 'বিগ বস' হাউসে মহারাজ। পরিবর্তে অংশগ্রহণকারীদের গুগলি ছুড়বেন কে? মার্চ থেকেই এহেন কৌতূহল উঁকি দিয়েছে দর্শকমনে।
লিয়েন্ডার আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ব্যক্তিত্ব। অতঃপর টিআরপি টানতে টেনিস তারকা যে একেবারে যথাযথ 'মুখ' হতে পারেন, এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল।
এবার ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে জব্বর খবর! কানাঘুষো, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে এবার জনপ্রিয় ক্যুইজ রিয়ালিটি শোয়ের মঞ্চে 'দাদাগিরি' করতে দেখা যাবে লিয়েন্ডার পেজকে। ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বদের নিয়ে বরাবরই দর্শকমহলে আলাদা উন্মাদনা থাকে। উপরন্তু লিয়েন্ডার আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ব্যক্তিত্ব। অতঃপর টিআরপি টানতে টেনিস তারকা যে একেবারে যথাযথ 'মুখ' হতে পারেন, এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল। তবে চমক এখানেই শেষ নয়। পিকচার অভি বাকি হ্যায়...! কারণ লিয়েন্ডারের পাশাপাশি সঞ্চালক হিসেবে উঠে আসছে বাংলা সিনেইন্ডাস্ট্রির আরও দুই তাবড় তারকার নাম।
'দাদাগিরি'র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি
বাংলা সিনেদুনিয়ার 'জেষ্ঠ্যপুত্র'কে 'দাদাগিরি'র মঞ্চে পেলে ভক্তমহল যে উচ্ছ্বসিত হবে, তা বলাই বাহুল্য। তবে লিয়েন্ডার পেজের পাশাপাশি সবথেকে বেশি যাঁর নাম শোনা যাচ্ছে, তিনি দেব।
প্রথমত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাঁকে বাঙালিদের আবেগ বললেও অত্যুক্তি হয় না। অভিনয়জীবনের সাড়ে পাঁচ দশক পেরিয়ে তিনিই দর্শকের কাছে 'ইন্ডাস্ট্রি'। অতঃপর বাংলা সিনেদুনিয়ার 'জেষ্ঠ্যপুত্র'কে 'দাদাগিরি'র মঞ্চে পেলে ভক্তমহল যে উচ্ছ্বসিত হবে, তা বলাই বাহুল্য। তবে লিয়েন্ডার পেজের পাশাপাশি সবথেকে বেশি যাঁর নাম শোনা যাচ্ছে, তিনি দেব। বাংলার বিভিন্ন প্রান্তে সুপারস্টারের অনুরাগী সংখ্যা রীতিমতো ঈর্ষণীয়। উপরন্তু 'ডান্স বাংলা ডান্স'-এর বিচারকের আসনেও অতীতে তাঁকে দেখা গিয়েছিল। সেই প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে 'দাদাগিরি'র সঞ্চালক হিসেবে দেবের নামও শোনা যাচ্ছে। সূত্রের খবর, আলোচনা আপাতত প্রাথমিক স্তরে রয়েছে। আবার গুঞ্জন বলছে, সঞ্চালনার দৌড়ে রয়েছেন সুপারস্টার জিৎও। শেষমেশ অভিজিৎ সেনের পরিচালনায় 'দাদাগিরি'র মঞ্চে সঞ্চালক হিসেবে কাকে দেখা যাবে? নজর থাকবে সেদিকে।
২০০৯ সাল থেকে সফর শুরু হয় ‘দাদাগিরি’ গেম শোয়ের। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে একটি মরশুমে 'দাদা'র পরিবর্তে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। পরে দর্শকদের অনুরোধেই ফের শোয়ে সঞ্চালনার ভার বর্তায় সৌরভের উপর। এবার লিয়েন্ডার না দেব নাকি প্রসেনজিতের হাতে থাকবে গুগলি ছোড়ার রাশ? কৌতূহল তুঙ্গে।
