shono
Advertisement
Shah Rukh Khan

বিদেশের মাটিতে শাহরুখ হলেন 'সফটওয়্যার ডেভেলপার'! 'আজব' কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশট দেখে তাজ্জব নেটদুনিয়া।
Published By: Sayani SenPosted: 11:51 PM Mar 04, 2026Updated: 11:51 PM Mar 04, 2026

তিনি কিং খান। বিশ্বজোড়া তাঁর নামডাক। অনুরাগীদের তালিকায় আট থেকে আশি সকলে। অস্ট্রেলিয়ার ক্যুইজ শো-তে তাঁকেই নাকি চিনতে পারলেন না এক ব্যক্তি। শাহরুখ খান হলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার! সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশট দেখে তাজ্জব নেটদুনিয়া। এমনও সম্ভব, প্রশ্ন তুলেছেন অনেকেই।

Advertisement

একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যাতে দেখা গিয়েছে, ক্যুইজে অংশগ্রহণকারী একজন বসে রয়েছেন। তাঁর সামনে একটি প্রশ্ন। সঙ্গে চারটি অপশন। প্রশ্নটি হয়, শাহরুখ খান কোন ক্ষেত্রে তাঁর প্রতিভার জন্য বিখ্যাত? অপশন হিসাবে দেওয়া ছিল, সফটওয়্য়ার ডেভেলপমেন্ট, ফিল্ম অ্যাক্টিং, মোটর রেসিং এবং প্রফেশনাল পোকার। ক্যুইজে অংশ নেওয়া ব্যক্তি জবাব দেন সফটওয়্যার ডেভেলপমেন্ট।

যা দেখে চক্ষু ছানাবড়া প্রায় সকলের। শাহরুখ অনুরাগীরা তো রে রে করে উঠেছেন। তাঁদের বক্তব্য, এমনও সম্ভব? শাহরুখ খানের জগৎজোড়া খ্যাতি তাঁকে কেউ কীভাবে ভুলে যেতে পারেন, সে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। আবার কেউ কেউ ওই ব্যক্তিকে বলছেন, যিনি শাহরুখ খানকে চেনেন না, তাঁর নাকি ক্যুইজে অংশ নেওয়াউ উচিত হয়নি। সব মিলিয়ে ওই ব্যক্তি যে ক্রমাগত সমালোচনা সহ্য় করেই চলেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে ওই ব্যক্তি নাকি জানিয়েছেন, তিনি তাড়াহুড়ো করে এমন ভুলে ভরা উত্তর দিয়ে বিপাকে পড়েছেন। তিনি খুব ভালোভাবেই জানতেন শাহরুখের কথা। যদি সে দাবি এখন কানে নেবে কে? পরিবর্তে শাহরুখ অনুরাগীরা যেন ক্যুইজে অংশ নেওয়া ওই ব্যক্তির উপর রেগে কাঁই হয়ে রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement