shono
Advertisement

ক্যানসারকে হারিয়ে বাংলা টেলিভিশনে নয়া যাত্রা শুরু ঐন্দ্রিলার

নবাগতাকে কোন সিরিয়ালে দেখা যাবে? The post ক্যানসারকে হারিয়ে বাংলা টেলিভিশনে নয়া যাত্রা শুরু ঐন্দ্রিলার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:25 PM Nov 07, 2017Updated: 05:56 PM Sep 25, 2019

বড় হয়ে গেল ঝুমুর। কালারস বাংলার এই মেগা ধারাবাহিকের হাত ধরে পথচলা  শুরু হল নবাগতা ঐন্দ্রিলার। জীবনযুদ্ধে জিতে এক অন্য আলোয়। লিখছেন সোমনাথ লাহা।

Advertisement

কালারস বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ঝুমুর’। ব্লু ওয়াটার পিকচার্সের ব্যানারে নির্মিত এই মেগার পরিচালক অভিজিৎ সাহা। প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত ও যিশু সেনগুপ্ত। তবে সময়ের দাবি মেনে এবার বাড়তে চলেছে ঝুমুরের বয়স। সময়ের নিরিখে ১৪ বছর এগিয়ে যাওয়ার কারণে এবার মেগার প্রধান চরিত্র ঝুমুরও তাই বেশ বড় অর্থাৎ যৌবনে পদার্পণ করছে। আর তাই যুবতী ঝুমুরের চরিত্রে এবার দেখা যাবে নবাগতা ঐন্দ্রিলাকে। পাশাপাশি নতুন আঙ্গিকে গল্পের মোড়ে ঝুমুরের কী হয় তা জানার জন্য দর্শকদের চোখ রাখতেই হবে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকে নয়নার ভূমিকায় রয়েছেন ইন্দ্রাক্ষী দে।

[আপনিও দেবসেনার ভক্ত? তাহলে এই ৫ তথ্য আপনাকে চমকে দেবে]

তবে কেন্দ্রীয় চরিত্র ঝুমুরের জন্য নির্বাচিত ঐন্দ্রিলার বাস্তব জীবনও রোমাঞ্চে ভরা। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। মুর্শিদাবাদের বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলার ২০১৫ সালে মেরুদণ্ডের নিচে ক্যানসার ধরা পড়ে। তারপর প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে অদম্য জীবনীশক্তিতে ভর করে দিল্লি এইমসে ১৬টি কেমোথেরাপি ও ৩৩টি রেডিয়েশন থেরাপি নিয়ে মারণ রোগকে নিশ্চিহ্ন করে ‘ঝুমুর’-এর হাত ধরেই জীবনের নতুন পথের যাত্রা শুরু করছেন ঐন্দ্রিলা।

[প্রাক্তন প্রেমিকের ভাইয়ের সঙ্গেই ঘনিষ্ঠ ছবি, নেটিজেনদের রোষে দীপিকা]

কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্রী ঐন্দ্রিলা জানান, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। কিন্তু ওই সময়টায় (যখন ক্যানসার ধরা পড়ে) মনে হয়েছিল স্বপ্নটাই বুঝি ভেঙে গেল। কিন্তু আমার বাবা, মা, দিদি কখনও আমায় মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। ওঁরা সবসময় আমার পাশে ছিলেন। আমি ৪ বছর বয়স থেকে নাচ শিখেছি। অনেক নৃত্যনাট্যেও অংশ নিয়েছি। আবৃত্তিও শিখতাম। সেটা এখন বেশ কাজ দিয়েছে উচ্চারণের ক্ষেত্রে।  আর এই ইউনিটের সকলে এত ভাল যে কেউ আমায় এক মুহূর্তের জন্যও বুঝতে দেয় না যে আমি নতুন। সকলের সঙ্গে একটা সুন্দর পারিবারিক সম্পর্কও তৈরি হয়েছে। বেশ ভাল লাগছে স্বপ্নটা শেষ পর্যন্ত সত্যি হতে চলায়।’ প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘ফেয়ার অ্যান্ড লাভলি ফ্রেশ ফেস’ সহ একাধিক বিউটি পেজেন্টেও জিতেছেন ঐন্দ্রিলা। নতুন রূপে নতুন চেহারায় তাঁর ‘ঝুমুর’ যাত্রা শুরু হয়েছে ৬ নভেম্বর থেকে।

[OMG! ক্যাটরিনাকে অনস্ক্রিন চুম্বনে আপত্তি সলমনের!]

The post ক্যানসারকে হারিয়ে বাংলা টেলিভিশনে নয়া যাত্রা শুরু ঐন্দ্রিলার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার