shono
Advertisement

Breaking News

Dadagiri Season 11

'তোমার সবকিছুর প্রথম সাক্ষী', দেব-শুভশ্রীর 'আদুরে আলাপে' জমজমাট 'দাদাগিরি'

প্রাক্তনের সবকিছুর প্রথম সাক্ষী শুভশ্রী। তাই সঞ্চালক হিসেবে নতুন জার্নির শুরুতেও দেবের চাই শুভশ্রীকেই!
Published By: Kasturi KunduPosted: 11:21 AM Jul 06, 2026Updated: 02:51 PM Jul 06, 2026

পঁচিশ সালে সিনেপর্দায় দেব-শুভশ্রীর (Dev-Subhashree Ganguly) পুনর্মিলনে আনন্দের জোয়ারে ভেসেছিল ভক্তকুল। বক্স অফিসে এসেছিল সুনামি। 'প্রাক্তন জুটি'র প্রত্যাবর্তনে নস্ট্যালজিয়ায় ভেসেছিল 'দেশু' অনুরাগীরা। ৫ জুলাই 'দাদাগিরি'র (Dadagiri Season 11) মঞ্চে আরও একবার দেব-শুভশ্রীর মিলনে উচ্ছ্বসিত ভক্তরা। রংমিলান্তি কালো রঙের পোশাকে দর্শকের দরবারে 'দেশু' জুটি। দেবকে সমর্থন করতেই 'দাদাগিরি'তে শুভশ্রীর আগমন।

Advertisement

প্রাক্তনের সবকিছুর প্রথম সাক্ষী শুভশ্রী। তাই সঞ্চালক হিসেবে নতুন জার্নির শুরুতেও দেবের চাই শুভশ্রীকেই! পয়লাদিনেই দেব-শুভশ্রীর যুগলবন্দিতে 'দাদাগিরি'র গ্র্যান্ড ওপেনিং যে জমজমাট হয়ে উঠেছিল তা বলাই বাহুল্য। 'দাদাগিরি'র প্রোমোতেই 'দেশু'  জুটির ঝলকে দর্শকের অ্যাড্রিনাল রাশ ছিল একেবারে তুঙ্গে। শুভশ্রীর সামনেই দেবের স্বীকারোক্তি, "তোমার আসাতে এই মঞ্চে কোথাও একটা সাহস, তৃপ্তি, শান্তি পেলাম।"

'দাদাগিরি'র ১১তম মরশুমের প্রথম পর্বের শুটিংয়ে দেব।

সেই সঙ্গে আসন্ন সিনেমা 'দেশু ৭'-এর জন্যও কৃতজ্ঞতা জানিয়ে দেব বলেন, "তোমাকে ফোন করা, হ্যাঁ বলা সবটাই আমার কাছে বিরাট প্রাপ্তি।" হাসিমুখে দেবের প্রশংসায় পঞ্চমুখ 'লেডি সুপারস্টার'। দেবের চোখে চোখ রেখে অতীত ফুঁড়ে বলেন "তোমার প্রায় সবকিছুরই প্রথম সাক্ষী আমি। প্রথম বাড়ি, প্রথম প্রযোজনা, প্রথম পরিচালনা...।"

দাদাগিরি

সঙ্গে সঙ্গে দেবের সংযোজন, "প্রথম বাড়ি, গাড়ি, প্রোডাকশন, ডিরেকশন আর আজ প্রথম...।" দুজনের বাক্যালাপ ততক্ষণে ভক্তদহৃয়ে ঝড় তুলেছে। কথোপকথনের অন্তিম পর্যায়ে 'দাদাগিরি'র জন্য দেবকে আন্তরিক শুভেচ্ছা জানান শুভশ্রী।

দেবের জার্নি বরাবরই প্রত্যেকের অনুপ্রেরণা। এই শোও সকলকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী শুভশ্রী। পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর ভাব বিনিময়ের মাধ্যমে সোম রাতে যেন আরও একবার প্রমাণিত 'দাদাগিরি ছাড়াও দাদাগিরি করা যায়।'

দেবের দাদাগিরি

কিন্তু, এক মঞ্চে যখন দেব-শুভশ্রী তখন 'মালা রে' গানের সেই 'আইকনিক' স্টেপ ছাড়া 'দাদাগিরি'র উদ্বোধন তো অসম্পূর্ণ। তাই গানের তালে জমিয়ে নাচের সঙ্গে পরস্পরের উষ্ণ আলিঙ্গন উদ্বোধনী অনুষ্ঠানের 'ইউএসপি' তা বললে অত্যুক্তি হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement