shono
Advertisement
Koel Mallick

Exclusive: রিয়ালিটি শোয়ে ডেবিউ কোয়েল মল্লিকের, মাতৃত্বের পর ছোটপর্দায় দাপুটে কামব্যাক

কোন রিয়ালিটি শোয়ে দেখা যাবে কোয়েল মল্লিককে?
Published By: Sandipta BhanjaPosted: 02:34 PM Sep 15, 2026Updated: 03:08 PM Sep 15, 2026

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় আড়াই বসন্ত কাটিয়ে ফেলেছেন কোয়েল মল্লিক। কেরিয়ারের গোড়া থেকেই চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বেজায় সচেতন তিনি। 'বন্ধন', 'মানিক', '১০০% লাভ', 'নীল আকাশের চাঁদনি', 'হিরো', 'মন মানে না'র মতো বাংলা কমার্শিয়াল সিনেমার সুবাদে যেমন দর্শকমহলের 'ঘরের মেয়ে' হিসেবে নজর কেড়েছেন, তেমনই 'সাতপাকে বাঁধা' থেকে ভায়া 'চাঁদের বাড়ি' হয়ে কালে কালে 'মিতিন মাসি' হয়ে উঠেছেন অভিনেত্রী। এবার রিয়ালিটি শোয়ের মঞ্চে পা রাখতে চলেছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। 

Advertisement

তারকাদের রিয়ালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে যোগ দেওয়া নতুন নয়। বর্তমানে যেমন বাঙালি দর্শকের ড্রয়িংরুমে জাঁকিয়ে বসেছে 'বিগ বস বাংলা'। তাহলে কি সেই শোয়েই দেখা যাবে কোয়েলকে? কৌতূহল অমূলক নয়!

বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা, তারকাদের রিয়ালিটি শোয়ে প্রতিযোগী হিসেবে যোগ দেওয়া নতুন নয়। বর্তমানে যেমন বাঙালি দর্শকের ড্রয়িংরুমে জাঁকিয়ে বসেছে 'বিগ বস বাংলা'। তাহলে কি সেই শোয়েই দেখা যাবে কোয়েলকে? কৌতূহল অমূলক নয়! তবে সূত্রের খবর, বাংলা টেলিভিশন চ্যানেলে এবার কোরিয়ান এক রিয়ালিটি শোয়ের আদলে নতুন শো শুরু হতে চলেছে। আর সেই বাংলা সংস্করণেই দেখা যাবে কোয়েল মল্লিককে। এই প্রথম যদিও ছোটপর্দায় নায়িকার অবতরণ নয়। এর আগে স্টার জলসায় 'কথা ও কাহিনী' নামে এক টক শোয়ের সঞ্চালনা করেছেন কোয়েল। তবে সেদিক থেকে দেখতে হলে, অভিনেত্রী এই প্রথম রিয়ালিটি শোয়ের মঞ্চে পা দিতে চলেছেন।

রিয়ালিটি শোয়ে প্রথমবার কোয়েল মল্লিক

দ্বিতীয়বার মাতৃত্বের পর রাজনৈতিক ইনিংসও শুরু করেছিলেন অভিনেত্রী। তবে বাংলার রাজনৈতিক পালাবদলের পর তাতেও যতিচিহ্ন পড়ে। এমন আবহে দেব কিংবা জিতের সঙ্গে তাঁর জুটি বাঁধার কথা শোনা গেলেও দাপুটে প্রত্যাবর্তনের জন্য কোয়েল ছোটপর্দাকে বেছে নিয়েছেন বলেই শোনা যাচ্ছে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে ফিসফাস, কোরিয়ান রিয়ালিটি শোয়ের ওই বাংলা সংস্করণ সম্প্রচারিত হবে সোনি চ্যানেলে। যদিও সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের নাম এখনও অধরা, তবে কোয়েল মল্লিকের মতো 'দাপুটে কাস্ট' হলে যে এই শো বেশ বড় পরিসরে টিভির পর্দায় আছড়ে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। মাতৃত্বের পর টেলিপর্দায় কোয়েলের কামব্যাক কেমন হতে চলেছে? নজরপ থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement