shono
Advertisement
TRP

বিশ্বকাপের মরশুমে বেঙ্গল টপারে হ্যাটট্রিক 'জোয়ার ভাঁটা'র, সেরা পাঁচের লড়াইয়ে এগিয়ে কারা?

চলতি সপ্তাহেও নিজের স্থান অপরিবর্তিত রাখল 'জোয়ার ভাঁটা'। টিআরপি তালিকার সেরা পাঁচে জায়গা পেল আর কোন ধারাবাহিক?
Published By: Kasturi KunduPosted: 02:07 PM Jun 18, 2026Updated: 02:12 PM Jun 18, 2026

বিশ্বকাপ জ্বরে কাবু আবালবৃদ্ধবনিতা। ফুলবলপ্রেমীরা তো এখন রাতজাগা তারা! এর মাঝেও কিন্তু, সিরিয়ালের ক্রেজ এতটুকু ফিকে হয়নি। নির্দিষ্ট সময়ে বাংলা মেগার দর্শক চোখ রাখছে টেলিভিশনের পর্দায়। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে বাংলা সিরিয়ালের স্কোরবোর্ড প্রকাশ্যে আসতেই তা স্পষ্ট। বিশ্বকাপ উন্মাদার মাঝেও উজি-নিশা ম্যাজিক সুপারহিট। লাগাতার পয়লা স্থান দখল করে রয়েছে 'জোয়ার ভাঁটা'। বেঙ্গল টপার হিসেবে হ্যাটট্রিক 'জয়ার ভাঁটা'র। চলতি সপ্তাহে ৫.৫ পয়েন্ট সহযোগে প্রথম স্থানাধিকারী এই ধারাবাহিক।

Advertisement

নিজের স্থানে অপরিবর্তিত 'পরিণীতা'ও। সন্তানসম্ভবা পারুল। স্বাভাবিকভাবই বদলেছে পারুল-রায়ানের সম্পর্কের সমীকরণ। এই ধারাবাহিক ঘিরে এখন দর্শকমহলে টানটান উত্তজেনা। চলতি সপ্তাহে 'পরিণীতা'র প্রাপ্তি ৫.৩। তৃতীয় স্থানে ত্রয়ীর জয়জয়কার। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও তৃতীয় স্থানে 'পরশুরাম আজকের নায়ক'। যুগ্মভাবে রয়েছে আরও দুই ধারাবাহিক' প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ও 'তারে ধরি ধরি মনে করি'। তিনটি মেগার ঝুলিতেই এসেছে ৫.২ পয়েন্ট।

চলতি সপ্তাহেও টিআরপি রেটিং চার্টে কামাল করেছে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। স্বস্তিকা ঘোষ অভিনীত 'অনুরাগের ছোঁয়া' যেভাবে সম্প্রচারের শুরু থেকেই দর্শকের দিল জিতে নিয়েছিল, সেই ধারাবাহিকতাই বজায় রইল 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'তেও। সেরা পাঁচে জায়গা করে নিচ্ছে এই মেগা। ৪.৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিরাজমান।

এবার দেখে নেওয়া যাক, বিশ্বকাপ আবহে সেরা পাঁচের লড়াইয়ের শেষে ঠাঁই পেল কোন মেগা। ৪.৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করেছে 'গঙ্গা'। 'গীতা এলএলবি'র পর টিআরপিতে চমক দেখাচ্ছে হিয়া মুখোপাধ্যায়। সৌজন্যে 'গঙ্গা' ধারাবাহিক। সাময়িক বিরতি কাটিয়ে এই মেগার হাত ধরেই ছোট পর্দায় ফিরেছেন।

প্রসঙ্গত, প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় নিয়ে কলাকুশলীদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা থাকে। নম্বরের ভিত্তিতে কোন ধারাবাহিক কাকে টেক্কা দিল ত নিয়ে দর্শকের মাথা ব্যথা না থাকলেও সিরিয়লের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে এই তালিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বলাই বাহুল্য।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement