shono
Advertisement

জানেন, কেবিসিতে অমিতাভের কম্পিউটরে কী কী দেখা যায়?

অনেকেরই কৌতূহল মিটিয়ে সামনে এল উত্তর। The post জানেন, কেবিসিতে অমিতাভের কম্পিউটরে কী কী দেখা যায়? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:41 PM Oct 10, 2017Updated: 01:47 PM Sep 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিযোগীরা একে একে উত্তর দেন। আর তিনি মিটিমিটি হাসতে থাকেন। তারপর ফিরে যান কম্পিউটরজি-র কাছে। বিশ্বস্ত বন্ধু সে। এই এক দশকের উপর কম্পিউটরজিই বিগ বি-কে সমস্ত ঠিক উত্তর ও তথ্য জানিয়ে চলেছে। কিন্তু কী কী দেখা যায় ওই কম্পিউটরে? অনেকেরই এ কৌতূহল। সম্প্রতি সে উত্তর সামনে এল।

Advertisement

রেখার জন্মদিন যেন ছক ভাঙতে পারা সাহসেরই সেলিব্রেশন ]

সম্প্রতি এ কথা জানিয়েছেন অভিনব পান্ডে নামে এক যুবক। চলতি মরশুমে তিনি কেবসি-তে অংশ নিয়েছিলেন। অমিতাভ বচ্চনের কাছাকাছি থাকায় ওই কম্পিউটরের কাজকর্ম খানিকটা দেখার সুযোগ পেয়েছিলেন। ব্লগ সাইট Quora-তে এই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। জানিয়েছেন, সাধারণ কম্পিউটরের মতো বিগ বি-র কম্পিউটর রেসপনসিভ নয়। অর্থাৎ বিগ বি নিজে সেটি অপারেট করতে পারেন না। বেশিরভাগ কাজ হয় নেপথ্য থেকে। যাকে ব্ল্যাক জোন বলা হয়। অন্যদিকে প্রতিযোগীদের কম্পিউটরগুলি রেসপনসিভ। সেখানে প্রতিযোগীরা নিজেই উত্তর সিলেক্ট করতে পারেন। এছাড়া প্রতিযোগীদের সম্পর্কে বিভিন্ন তথ্যাদি যদি বিগ বি ভুলে যান, তবে এই কম্পিউটর থেকে দেখে নিতে পারেন।

[  ‘ওঁর অভিনয় আমার কাছে রবিশঙ্করের বাজনা বা শচীনের ব্যাটিংয়ের মতো’ ]

মজার বিষয় হল, অমিতাভ এমনভাবে এই শো চালনা করেন যাতে মনে হয় তিনি সঠিক উত্তর জানেন না। প্রতিযোগীরা উত্তর দেওয়ার পর ‘লক কর দিয়া যায়ে’ বলেন। তারপর কম্পিউটরের সামনে গিয়ে উত্তর দেখেন। কিন্তু ঘটনা হল, এটা তাঁর স্টাইল। কম্পিউটরজি তাঁকে সমস্ত অপশন, সঠিক উত্তর, ক্লু, এমনকী সঠিক উত্তর সম্পর্কে বিস্তারিত তথ্যও জানিয়ে দেয়। কিন্তু শোয়ের সঞ্চালনাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি, যাতে মনে হয় তিনি আগে থেকে কিছুই জানতেন না। তাঁর এই সঞ্চালনার ধরনই বহু শোয়ের সঞ্চালকরা হুবহু অনুসরণ করেন। অভিনবের এই উত্তরে অবশ্য অনেকেরই কৌতূহল নিরসন হল।

[  ফের বিকিনিতে লাস্য ছড়ালেন পূজা বেদির কন্যা ]

The post জানেন, কেবিসিতে অমিতাভের কম্পিউটরে কী কী দেখা যায়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার