দেখতে দেখতে এসে গেল আরও এক বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও হাতে এল বাংলা মেগার রিপোর্ট কার্ড (Bengali Serial TRP)। গত ১৫ মে থেকে ২১ মে অর্থাৎ এক সপ্তাহে বাংলা সিরিয়াল কেমন পারফর্ম করল লক্ষ্মীবারে হল তারই ফলপ্রকাশ। বিগত কয়েক সপ্তাহ ধারাবাহিকতা বজায় রেখে প্রথম স্থানাধিকারী ‘তারে ধরি ধরি মনে করি’। যদিও মাঝেমধ্যে স্থানচ্যুত হয়েছে। তবে গত বৃহস্পতিবারের মতোই এই সপ্তাহেও বেঙ্গল টপার 'পরশুরাম আজকের নায়ক' ও 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'।
একটুর জন্য পয়লা স্থান হাতছাড়া 'তারে ধরি ধরি মনে করি'-র। ৪.৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানাধিকারী এই ধারাবাহিক। প্রথম তিনের শেষে রয়েছে 'পরীণীতা'। এই মেগার ঝুলিতে এসেছে ৪.৭ পয়েন্ট। চলতি সপ্তাহে নম্বর কমেছে 'জোয়ার ভাঁটা'র। নিশা গুলিবিদ্ধ হওয়ার পর গল্পে এখন টানটান উত্তেজনা। চলতি সপ্তাহে এই ধারাবাহিক পেল ৪.৩ পয়েন্ট।
পঞ্চমে এয়ীর কামাল। ৪.২ পয়েন্ট নিয়ে চলতি সপ্তাহে একসঙ্গে তিনটি ধারাবাহিক উঠে এসেছে পঞ্চম স্থানে। সেই তালিকায় রয়েছে 'কুসুম', 'ঘূর্ণি' এবং 'গঙ্গা'। ষষ্ঠ স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.১ পয়েন্ট। সপ্তমে ফের একসঙ্গে তিন ধারাবাহিকের জয়জয়কার। ৪.০ পয়েন্ট সহযোগে সপ্তম স্থানধিকারী 'প্রতিজ্ঞা', 'সংসারের সংকীর্তন' ও 'কনে দেখা আলো'।
সাড়ে ন'টা থেকে সাড়ে দশটার স্লটের তিনটি ধারাবাহিক একে অন্যকে জোর টক্কর দিচ্ছে তা বললে অত্যুক্তি হবে না। অষ্টমে জুটি বেঁধেছে 'কমলা নিবাস' ও লক্ষ্মী ঝাঁপি। দুই মেগার মোট নম্বর ৩.৩ পয়েন্ট। চলতি সপ্তাহে সেরা দশের তালিকার শেষ দশে ঠাঁই পেল কোন দুই ধারাবাহিক? টিআরপি তালিকার নবমেও জোড়া সাফল্য। ২.৬ পয়েন্ট নিয়ে নবম স্থানাধিকারী 'শুধু তোমারই জন্য' ও 'রাঙামতি তিরন্দাজ'। আর দশম স্থানাধিকারী 'সাত পাকে বাঁধা'। এই ধারাবাহিক পেল ২.২
