shono
Advertisement

শুধু অভিনয় নয়, তারকাদের উপার্জনের বিকল্প উৎস কী জানেন?

কার আয় কোন পথে? The post শুধু অভিনয় নয়, তারকাদের উপার্জনের বিকল্প উৎস কী জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Mar 08, 2018Updated: 02:39 PM Sep 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্ল্যামার দুনিয়ার ভালবাসা ক্ষণিকের জন্যই থাকে। এখানে অবসর কখন চুপিসাড়ে এসে কড়া নাড়ে কেউ বলতে পারে না। এ সত্য তারকাদের জানা। তার জন্য তৈরিও হয়ে থাকেন অনেকে। অনেকে আবার স্বেচ্ছায় অন্যরকম কিছু করার তাগিদেই বেছে নেন বিকল্প পেশা।

Advertisement

এই তালিকায় সবার প্রথমেই নাম উঠে আসে শাহরুখ খানের। মার্কেটিং গুরু বলা হল বলিউডের কিং খানকে। রেড চিলিজের ব্যানারে প্রযোজনা তো করেনই, পাশাপাশি আইপিএল-এর নাইট রাইডার্স দলের মালিকও তিনি। মুম্বইতে বেশ জনপ্রিয় রেড চিলিজের ভিএফএক্স স্টুডিও।

অভিনয় অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন করিশমা কাপুর। স্বামীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন ব্যবসায় মনোনিবেশ করেছেন বলিউড ডিভা। Babyoye.com নামের ই-কমার্স সাইটের মালকিন তিনি। এখানে সদ্যোজাত ও তাদের মায়েদের ব্যবহারের নানা সামগ্রী ব্যবহৃত হয়।

অভিনয় ছেড়ে শিল্পা শেট্টিও বসে নেই। একদিকে রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে রয়েছেন, অন্যদিকে নানা ব্যবসা রয়েছে তাঁর। রাজস্থান রয়্যালস টিমের মালকিনের স্পা সেন্টারও রয়েছে। অভিনেত্রী নিজেও যোগাভ্যাস করতেও বেশ ভালবাসেন। আর এতে বেশ ভালই উপার্জন হয় বলিউডের ‘ধড়কন’ গার্লের।

[নারী দিবসে বিশেষ বার্তা বিরাটের, গর্বিত অনুষ্কা]

আইপিএলের সময় মাঠে দেখা যায় প্রীতি জিন্টাকেও। প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়াও এই টিমের অন্যতম মালিক। সম্পর্ক ভাঙলেও বিজনেসে পার্টনারশিপ রয়ে গিয়েছে। তাছাড়াও প্রযোজনা সংস্থার মালিকানা রয়েছে অভিনেত্রীর।

অভিনয় ছেড়ে সবচেয়ে ভাল ব্যবসা বোধহয় করছেন সুনীল শেট্টি। সারা দেশে ফিটনেস সেন্টার রয়েছে তাঁর। সুনীল নিজেও একজন ফিটনেস ফ্রিক। এছাড়াও পপকর্ন এন্টারটেনমেন্টের ব্যানারে একাধিক ছবি প্রযোজনা করেছেন তিনি।

স্টিরিওটাইপ কথাটি সুস্মিতা সেনের ডিকশনারিতে অন্তত নেই। দু’একটি সিনেমা বাদে সুস্মিতার ভাণ্ডারে হিট তেমন একটা নেই। কিন্তু প্রাক্তন বিশ্ব সুন্দরী একজন সফল ব্যবসায়ী। দুবাইয়ের তাঁর গহনার ব্যবসা রয়েছে। এছাড়াও রয়েছে একাধিক হোটেল ও স্পা সেন্টার। তন্ত্র এন্টারটেনমেন্ট নামের প্রযোজনা সংস্থার মালকিন সুস্মিতা। এই উপার্জনেই দুই পালিতা কন্যাকে মানুষ করছেন সুস।

[মৃত্যুর আগে নিজের যাবতীয় সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে গেলেন অনুরাগী]

অভিনেতা হিসেবে কদর রয়েছে অর্জুন রামপালের। একসময়ের টপ মডেলের দিল্লিতে ‘ল্যাপ’ নামে একটি বিশাল বার তথা রেস্তরাঁ রয়েছে তাঁর।  এছাড়াও রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ‘চেজিং গণেশা’।

অভিনেত্রী হিসেবে কোনওদিনই বলিউডে তেমন নজর কাড়েননি টুইঙ্কল খান্না। মিসেস ফানি বোনস নিজেও স্বীকার করেছেন সে কথা। তবে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বেশ সুনাম পেয়েছেন টুইঙ্কল। পাশাপাশি লেখক হিসেবেও তাঁর নাম রয়েছে। আর স্বামীর ‘প্যাডম্যান’ -এর সৌজন্যে এখন তিনি প্রযোজকও বটে।

অভিনেত্রী হিসেবে কদর কমেছে বিপাশা বসুর। কিন্তু নায়িকা ফিটনেস ব্যবসাতেই ভাল থাকার মন্ত্র খুঁজেছেন। সম্প্রতি নিজের ফিটনেস ডিভিডি লঞ্চ করেছেন যা বেশ সাফল্য পেয়েছে। এছাড়াও মালাইকা অরোরা ও সুজান খানের সঙ্গে একটি অনলাইন বিপণি সংস্থা রয়েছে তাঁর।

মহান বাবার অসফল সন্তান। প্রাক্তন বিশ্বসুন্দরীর স্বামী। এই তকমা অভিষেক বচ্চনের গায়ে আজীবন লেগে থাকবে। কিন্তু লোকের কথায় মন না দিয়ে অভিষেক অন্য ব্যবসায় মন দিয়েছেন। প্রো কবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিক তিনি। ২০১৪ সালে কেনেন আইএসএল টিম চেন্নাই এফসি। অনেকেই অভিষেকের ব্যবসায়ীক বুদ্ধির তারিফ করেন।

[বন্ধু ভূমির যৌনজীবনের রহস্য ফাঁস করলেন আয়ুষ্মান]

The post শুধু অভিনয় নয়, তারকাদের উপার্জনের বিকল্প উৎস কী জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার