shono
Advertisement
Sayak Chakraborty

'গোমাংস' বিতর্কেই পোয়া বারো! বাংলার 'বিগ বস'-এর ঘরে 'ঘরভাঙানি' সায়ক চক্রবর্তী

গত সাত মাসে একাধিক বিতর্কে জড়িয়েছেন টেলিপর্দার অতিপরিচিত মুখ। কখনও প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের সঙ্গে বিবাদে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন তো কখনও বা আবার স্যান্ডি সাহা তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন! এহেন বিতর্কই যেন সায়ক চক্রবর্তীর জন্য 'শাপে বর' হল। 'বিগ বস' নিয়ে কী জানালেন ইনফ্লুয়েন্সার তথা অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 11:08 AM Jul 11, 2026Updated: 11:08 AM Jul 11, 2026

চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিক। গোমাংস কাণ্ডের জেরে কম কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়নি সায়ক চক্রবর্তীকে। দীর্ঘ একমাস ধরে চলা বিতর্কের রেশে শেষমেশ সোশাল মিডিয়া থেকে বিরতি ঘোষণা করেছিলেন অভিনেতা ইনফ্লুয়েন্সার! এরপর গত সাত মাসে একাধিক বিতর্কে জড়িয়েছেন টেলিপর্দার অতিপরিচিত মুখ। কখনও প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের সঙ্গে বিবাদে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন তো কখনও বা আবার স্যান্ডি সাহা তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন! শুধু তাই নয়, বন্ধু দেবলীনা নন্দীর ডিভোর্সের নেপথ্যেও তাঁকে 'ঘরভাঙানি' কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে এহেন বিতর্কই যেন সায়ক চক্রবর্তীর জন্য 'শাপে বর' হল। সেলেবপাড়ায় ফিসফাস, বাংলার 'বিগ বস'-এর ঘরে ডাক পেয়েছেন অভিনেতা, ইনফ্লুয়েন্সার।

Advertisement

হিন্দি সংস্করণের ট্রেন্ড অনুযায়ী, সাধারণত বিতর্কিত সেলেবরাই 'বিগ বস'-এর ঘরে ঠাঁই পান। দিন কয়েক আগেই শোনা গিয়েছে যে, সংশ্লিষ্ট শোয়ে বিশেষ প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের কাছে।

খুব শিগগিরি বাংলার জনপ্রিয় চ্যানেলে শুরু হচ্ছে 'বিগ বস'। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় সেই রিয়ালিটি শোয়ের ঘরে অতিথি হিসেবে কোন কোন তারকাদের পাওয়া যাবে? ঘোষণার পর থেকেই দর্শকমহলের কৌতূহল তুঙ্গে। হিন্দি সংস্করণের ট্রেন্ড অনুযায়ী, সাধারণত বিতর্কিত সেলেবরাই 'বিগ বস'-এর ঘরে ঠাঁই পান। দিন কয়েক আগেই শোনা গিয়েছে যে, সংশ্লিষ্ট শোয়ে বিশেষ প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের কাছে। যদিও তারকাদম্পতির মুখে কুলুপ, তবে এই জল্পনা সত্যি হলে যে শোয়ের টিআরপি হুড়মুড়িয়ে বাড়বে, তা বলাই বাহুল্য। এমন আবহেই সায়ক চক্রবর্তীর 'বিগ বস'-এ যোগ দেওয়ার গুঞ্জন চাউড়। কী বলছেন জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা অভিনেতা?

সায়ক চক্রবর্তী, ছবি- ফেসবুক

সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে সায়ককে ফোন করা হলে তিনি জানান, "ভালো কিছু ঘটতেই পারে। তবে এখনই কিছু বলতে চাইছি না। একটু ধৈর্য ধরুন, কারণ সবুরে মেওয়া ফলে...!" এর বেশি আর এখনই কিছু বলতে নারাজ অভিনেতা, ইনফ্লুয়েন্সার। সম্বপ্রতি মা ও দাদার সঙ্গে মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলেন সায়ক। সেখানেই জীবনে নতুন চমকের ইঙ্গিত দেন তিনি। যদিও চ্যানেলের তরফে এখনও প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষমা করা হয়নি, তবে এহেন গুঞ্জনে যে 'বিগ বস'-প্রেমীদের পোয়া বারো, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement