shono
Advertisement

Breaking News

Soumya Chakrabortty-Durnibar Saha

'দালানবাড়ির ১৬ লক্ষ কোথায় গেল?' 'বিগ বস'এর প্রিমিয়ারের পরই দুর্নিবারকে 'টিপ্পনি' সৌম্যর!

'বিগ বস বাংলা'র গ্র্যান্ড ওপেনিংয়ের পরই দুর্নিবারের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট!
Published By: Kasturi KunduPosted: 05:13 PM Aug 31, 2026Updated: 06:16 PM Aug 31, 2026

এই মুহূর্তে নিঃসন্দেহে বাংলার অন্যতম হাইভোলটেজ বাংলা রিয়ালিটি শো 'বিগ বস বাংলা'। ৩০ আগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় মহা সমারোহে হয়ে গেল তারকাখচিত 'বিগ বস বাংলা'র গ্র্যান্ড ওপেনিং। অভিনয় জগৎ থেকে ইনফ্লুয়েন্সর, খেলার দুনিয়ার মানুষজনকে নিয়েই শুরু হল বহু প্রতিক্ষীত এই রিয়ালিটি শো। পয়লাদিনেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু, 'বিগ বস বাংলা'র প্রথম পর্ব সম্প্রচারের আগেই বিতর্কে এই শোয়ের অন্যতম প্রতিযোগী গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha)!

Advertisement

সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট আরেক গায়ক-সহকর্মী সৌম্য চক্রবর্তীর (Soumya Chakrabortty)। নাম না করে সোশাল মিডিয়ায় দুর্নিবারকে চরম কটাক্ষ সৌম্যর। রবিবাসরীয় রাতে 'বিগ বস বাংলা'র প্রিমিয়ারের পরই সমাজমাধ্যমে সৌম্যর পোস্ট। কারও নাম উল্লেখ না করলেও, পোস্টের প্রতিটি পংক্তিতে স্পষ্ট, দুর্নিবারের উদ্দেশেই এই বাক্যবাণ।

সৌম্য চক্রবর্তী বিস্ফোরক পোস্টে লিখেছেন, 'সঠিক জায়গায় অশিক্ষিত, গান জানার অ্যাক্টিং করা লোককে দেখে ভালো লাগছে। তোর জায়গা ওটাই। তুই জিতে ফিরবি জানি। কারণ পলিটিক্স করতে তোর থেকে ভালো আর কেউই নেই। সাইলেন্ট পলিটিশিয়ান তোর থেকে বেশি কেউই নেই। দালানবাড়ির ১৬ লক্ষ কোথায় গেল জানাস।'

সৌম্যর পোস্ট

প্রসঙ্গত, বিগ বসের ঘরে গায়ক দুর্নিবার ছাড়া আর কেউ নেই। তাই সৌম্যর পোস্টে কারও বুঝতে অসুবিধা হচ্ছে না, তিনি দুর্নিবারকেই খোঁচা মেরেছেন। দ্বিতীয় বিয়ের পরও সৌম্য চক্রবর্তীর নিশানায় ছিলেন দুর্নিবার সাহা। ফেসবুক পোস্টে প্রকাশ্যে লিখেছিলেন, 'পরিণত প্রেমের বিয়ে আর সওদা দুটো আলাদা জিনিস।' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ইন্ডাস্ট্রির পাওয়ারফুল স্টারের আপ্তসহায়ককে প্রেমের ফাঁদে ফেলে কেরিয়ারে সাফল্যের সিঁড়ি চড়বেন।

এমন কটাক্ষ করতেও দুবার ভাবেননি সৌম্য। 'সা রে গা মা পা ২০১৫-১৬' সিজনের প্রতিযোগীদের মধ্যে ছিলেন সৌম্য, দুর্নিবারও। আধুনিক গান বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন দুর্নিবার সাহা আর লোকগীতি ঘরানা-সহ সার্বিকভাবে সেরা সেরার শিরোপা জিতেছিলেন সৌম্য চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement