shono
Advertisement
Saheb-Susmita

সাগরের নোনা জলে সাহেব-সুস্মিতার রোম্যান্স! প্রেমচর্চা উসকে ছুটির মুডে 'কথা' জুটি

বর্ষার মরশুমে মাখোমাখো প্রেম!
Published By: Kasturi KunduPosted: 07:56 PM Aug 30, 2026Updated: 08:33 PM Aug 30, 2026

সুস্মিতা দে ও সাহেব চট্টোপাধ্যায়, দুজনেই বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ। 'কথা' সিরিয়ালে একসঙ্গে কাজের সময়ই পরস্পরের কাছাকাছি আসেন! সিনেপাড়ার অন্দরে এমনই ফিসফাস। যদিও সাহেব বা সুস্মিতা (Saheb-Susmita) কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু, ইন্ডাস্ট্রির পার্টি হোক বা কোনও ইভেন্ট, ফটোশ্যুটে বেশিরভাগ সময়ই একসঙ্গে দেখা যায় যুগলকে। সাম্প্রতিক পোস্টে সাগরপাড়ে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন দুজনে।

Advertisement

অনেক সময়ই ছুটি কাটানোর ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নেন সাহেব-সুস্মিতা। একে অপরের জন্মদিনে সমাজমাধ্যমে আদুরে পোস্টে শুভেচ্ছাবার্তা জানান। 'গঙ্গা' ধারাবাহিকের প্রোমো শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, ‘আমার হিরো’। সেই পোস্টেও প্রেমের গুঞ্জনই উসকে দিয়েছিলেন সুস্মিতা তা বললে অত্যুক্তি হবে না।  

সাম্প্রতিক পোস্টে  সাগরের নোনা জলে সাহেব-সুস্মিতার রোম্যান্সে বুঁদ নেটপাড়া! সমুদ্রের পাড়ে যেন একে অপরের ভালোবাসায় ডুব দিয়েছেন। কখনও সাহেবের বাহুলগ্না তো কখনও আবার দু'হাত বাড়িয়ে সমুদ্রের মাঝে ক্যামেরাবন্দি সুস্মিতা। ছবি পোস্ট করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। মন্তব্য বাক্সে অনেকেই লিখেছেন, প্রেমের সম্পর্কে সিলমোহর না দিলেও সবটাই দিনের আলোর মতো স্পষ্ট।

টলিগঞ্জের সিনেপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, 'কথা' ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়েই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেসময়ই ভেঙে যায় সুস্মিতার পুরনো প্রেম। এবিষয়ে সুস্মিতা নীরব থাকলেও বেশ কয়েকবার প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায় তাঁকে কাঠগড়ায় তুলেছিলেন। 

সেসব এখন অতীত। সাহেব-সুস্মিতার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, যুগলের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিও। এই মুহূর্তে 'তিলোত্তমা' ধারাবাহিকে অভিনয় করছেন সুস্মিতা দে। আরজি কর কাণ্ডের আঁধারে তৈরি হয়েছে এই মেগার গল্প। অন্যদিকে 'গঙ্গা' ধারাবাহিকে সাহেবের অভিনয়ও দর্শক উপভোগ করছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement