shono
Advertisement

Breaking News

উত্তমকুমারের মেকআপ রুম ভাঙার প্রতিবাদ, টালিগঞ্জে মৌনমিছিল স্মৃতিরক্ষা পরিষদের

ঐতিহ্যবাহী মেকআপ রুম ভাঙা নিয়ে দ্বিধাবিভক্ত টলিউড! The post উত্তমকুমারের মেকআপ রুম ভাঙার প্রতিবাদ, টালিগঞ্জে মৌনমিছিল স্মৃতিরক্ষা পরিষদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM May 26, 2018Updated: 02:23 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮০ সাল থেকেই এনটিওয়ান স্টুডিওতে সংরক্ষিত ছিল ঘরটি। ঘরের ইজি চেয়ারে, পোশাক রাখার ব়্যাক, আয়না, চিরুনি- সবেতেই তাঁর স্মৃতি জড়িয়ে। ছোট্ট ঘরটাতেই ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন বাংলার মহানায়ক। উত্তমকুমার নামটি লেখা থাকত বাইরে। মহানায়কের এই স্মৃতিবিজড়িত মেকআপ রুম ভাঙাকে কেন্দ্র করেই উত্তাল স্টুডিও পাড়া। প্রশ্ন আগেই উঠেছে। এনটিওয়ান স্টুডিওর কর্ণধার রামলাল নন্দীর বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। এবার মহানায়কের মেকআপ রুম ভাঙার প্রতিবাদে টালিগঞ্জে মৌনমিছিলে শামিল হচ্ছে মহানায়ক উত্তমকুমার স্মৃতিরক্ষা পরিষদ।

Advertisement

রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তির পাদদেশে এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রথমে বক্তব্য রাখবেন বিশিষ্টজনেরা। পরে মূর্তির পাদদেশ থেকে এনটিওয়ান স্টুডিও পর্যন্ত একটি মৌনমিছিল করা হবে বলে জানানো হয়েছে।

[ক্যানসার নিয়েও মঞ্চ দাপাচ্ছেন সতীশ, অভিনেতার পাশে থাকার অাহ্বান নাট্যদুনিয়ার]

বিষয়টি নিয়ে তর্ক শুরু হয়েছে টালিগঞ্জে। স্টুডিও কর্তৃপক্ষের অবশ্য দাবি, ঐতিহ্য সংরক্ষণ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ৮০ সাল থেকে উত্তমকুমারের স্মৃতিরক্ষা করে আসার পর কেন নষ্ট করা হবে এই ঐতিহ্য? বরং তা আরও সুন্দর করে ফিরিয়ে দেওয়া হবে বাঙালিদের। সম্প্রতি ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল মেকআপ রুমের টিনের চাল এবং দেওয়াল। তাই আগের ধাঁচ বজায় রেখে নতুন করে তৈরি করা হবে উত্তমকুমারের মেকআপ রুম। আগের মতোই সেখানে থাকবে উত্তমকুমারের ব্যবহৃত সামগ্রী, যা সযত্নে রক্ষিত হচ্ছে এই স্টুডিওতে।

তবে এ বিষয়ে উত্তমকুমার প্রতিষ্ঠিত শিল্পী সংসদের কেউ কেউ বেশ ক্ষুব্ধ। অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পুরনো কাঠামো বজায় রেখে এটা তৈরি হলে যথার্থ সংরক্ষণ বলা যেত। পুরোটা ভেঙে ফেলে কি সংরক্ষণ করা যায়?’ তবে শিল্পী সংসদের সভানেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বক্তব্য, ‘৮০ সাল থেকে যত্ন করে রামলাল নন্দীই আগলে রেখেছেন উত্তমকুমারের মেকআপ রুম। তিনি কেন অকারণে সেটা ভেঙে দেবেন? ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল ঘরটি। তাই নতুন করে আবার তৈরি করতে চান তিনি। এ নিয়ে বিতর্কের অবকাশ নেই।’

[ঋত্বিক-ঋতুপর্ণা-শাশ্বত ত্রয়ীর পারফরম্যান্সে কেমন হল ‘গুডনাইট সিটি’?]

The post উত্তমকুমারের মেকআপ রুম ভাঙার প্রতিবাদ, টালিগঞ্জে মৌনমিছিল স্মৃতিরক্ষা পরিষদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার