সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি লিওন হোন কিংবা পুনম পাণ্ডে, টপলেস ছবিতে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াতে ভালবাসেন সকলেই। বাদ যান না তারকা-কন্যা, এমনকী হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীরাও। আর প্রিয় অভিনেত্রীদের সেইসব ‘বোল্ড’ ছবি দেখে অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়ে ভক্তদের। তেমনই একটি টপলেস ফটোশুটের সময়ই ঘটল বিপত্তি! ঢেউয়ের ধাক্কায় ঢাল সামলাতে না পেরে সমুদ্রেই পড়ে গেলেন মার্কিন মডেল ও অভিনেত্রী ক্যাথরিন এলিজাবেথ আপটোন। তবে বড় কোনও অঘটন ঘটেনি। পায়ে সামান্য চোট লেগেছে মডেলের। ঘটনার পর ফটোশুটও করেছেন তিনি। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে ক্যামেরা।
মার্কিন মুলুকে পরিচিত নাম ক্যাথরিন এলিজাবেথ ইপটোন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করেন তিনি। আমেরিকার স্পোটর্স ম্যাগাজিনের কভারে হামেশাই সুইমশ্যুট পরিহিত লাস্যময়ী ছবিতে দেখা যায় এলিজাবেথকে। ঘটনার দিনও একটি স্পোর্টস ম্যাগাজিনের জন্য বাহামাসের সমুদ্র সৈকতে টপলেস ফটোশ্যুট চলছিল। সি বিচের কাছে এক পাথরে দাঁড়িয়ে পোজ দিয়েছিল ক্যাথরিন এলিজাবেথ আপটোন। শরীরের উপরের অংশে সুতোটিও নেই। শুধু হাত দিয়ে ঢাকা স্তন। কিন্তু, সেই ছবি আর ক্যামেরাবন্দি করার সুযোগ পাননি ফটোগ্রাফার। তার আগেই একটি বিশাল টেউ আছড়ে পড়ে। ঢেউয়ের ধাক্কায় বেসামাল মডেল, স্তনের উপর হাতের আড়ালও নেই। এলিজাবেথকে বাঁচাতে ছুটে যান ইউনিটের একজন। কিন্তু, মডেলের অবস্থা দেখে হাসি চেপে রাখতে পারেননি তিনি। শেষপর্যন্ত হুড়মুড়িয়ে জলেই পড়ে যান এই মার্কিন মডেল-অভিনেত্রী।
তবে সি বিচের খুব কাছেই দুর্ঘটনা ঘটেছিল। জলের গভীরতাও কম ছিল। তাই বড় কোনও আঘাত পাননি এলিজাবেথ। পায়ে সামান্য চোট পেয়েছেন তিনি।
ঘটনার পর ফটোশুট শেষ করেছেন তিনি। আর ঢেউ ধাক্কায় বেসামাল হওয়া থেকে পরে ফটোশুট, সবটাই ক্যামেরাবন্দি হয়েছে।
The post OMG! টপলেস ফটোশুট করতে গিয়ে এ কী হাল হল মডেলের! appeared first on Sangbad Pratidin.
