shono
Advertisement
tourist

গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ গুছাচ্ছেন? এই ৩ ভুল করলেই পড়বেন বিপদে!

জামা-জুতো-সাজের জিনিস নেবেন তো বটেই, দেখেও নেবেন বারবার। কিন্তু জানেন কি, গুছানর আগে অবশ্যই পরখ করে নেওয়া উচিত লাগেজ ব্যাগটি ঠিক অবস্থায় রয়েছে কি-না।
Published By: Utsa TarafdarPosted: 01:21 PM Jun 01, 2026Updated: 01:21 PM Jun 01, 2026

গ্রীষ্মের ছুটি শুরু হলেই শেষ! সময় থাকতে ছোট্ট ট্যুর সেরে আসতে চান, কিন্তু লাগেজ গুছাতে বসেই যত বিপত্তি। কোথায় যেন ভুল থেকেই যায়। যা যা জিনিস নেওয়ার, ঠিকমতো ধরানো যায় না ব্যাগে। কাজের সমস্ত জিনিস ধরিয়েও, হোটেলে পৌঁছে কিছুই আর খুঁজে পাওয়া যায় না। জানেন কি, বেড়াতে যাওয়ার সময় ব্যাগ কেমনভাবে গুছানো উচিত, সে বিষয়েও ভাবার প্রয়োজন রয়েছে। পর্যটকরা (tourist) বেড়ানোর ব্যাগ গুছাতে বসে এমন কিছু ভুল করে থাকেন, যার ফলে বেড়াতে গিয়ে সমস্যায় পড়তে হয়।

Advertisement

কিছু পর্যটক অহেতুক প্যানিকে ভুগে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি জিনিস প্যাক করে বসেন।

স্টাইল নয়, প্রাধান্য পাক কার্যকারিতা
বেড়াতে গেলেই গুচ্ছ গুচ্ছ ফোটো তোলা হবে— এমনটা ভেবে অনেক সময়েই পর্যটক বেছে নেন সুদৃশ্য কোনও স্যুটকেস বা ব্যাগপ্যাক। কিন্তু দেখতে ভালো হলেই যে তা খুব কাজে দেবে, এমন বলা যায় না। হয়তো বাইরে থেকে ফিটফাট লাগলেও, ব্যাগের ভিতর জায়গা কম। ফলে বাড়তি জিনিস ভরতে আরও ব্যাগ, সেখানেও না ধরলে আরও! একগাদা ব্যাগই বইতে হয় যদি, তবে পর্যটক ঘুরবেন কখন? তাছাড়া প্লেনে যাত্রা করতে হলে, বাড়তি লাগেজের জন্য আলাদা টাকাও দিতে হতে পারে!

তাই ব্যাগ এমন বেছে নিন, যা কাজে দেবে। ফুরফুরে মনে ঝাড়া হাত-পা হয়ে ঘুরতে পারলে তবেই না বেড়ানো সার্থক!

‘লাগতেও পারে’ ভাবনায় বাড়তে থাকে বোঝা
যে জামা নেওয়া হয়েছে, তা ভিজে যেতে পারে, জুতো ছিঁড়ে যেতে পারে, খাবার কম পড়তে পারে। ফলে নিতে হবে আরও, আরও, আরও! কিছু পর্যটক এমন অহেতুক প্যানিকে ভোগেন। ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি জিনিস প্যাক করে বসেন। এতে কি আর সমাধান হয়? একাগাদা জিনিস নেওয়ার ফলে হোটেল পৌঁছে খোঁজার সময়, পছন্দসই কিছুই আর হাতে ঠেকে না। বেড়িয়ে ফেরার সময়ে সেই ভারী লাগেজ টানতে ক্লান্ত লাগাই স্বাভাবিক।

তাই নিজেকে বোঝান, এমন কোনও এমারজেন্সি আসবে না। ঠিক কতটুকুর প্রয়োজন পড়তে পারে, সে ছক কষে ফেলুন সময় থাকতেই। দরকারে নোটপ্যাডে লিখে নিন।

স্যুটকেসের চাকাটি যদি খুলে যায়, তবে সমস্ত বেড়ানো শুরুতেই মাটি!

লাগেজ ব্যাগটি ঠিকঠাক রয়েছে তো?
জামা-জুতো-সাজের জিনিস নেবেন তো বটেই, দেখেও নেবেন বারবার। কিন্তু জানেন কি, গুছানোর আগে অবশ্যই পরখ করে নেওয়া উচিত লাগেজ ব্যাগটিকে। হয়তো বছরে এক-দু'বার ট্যুরে বেরবেন গৃহস্থ। ফলে বাকি বছর ব্যাগ-স্যুটকেস যত্নে তোলা থাকে বাড়ির কোনও এক কোনায়। মাঝের সময় পেরিয়েও তার হ্যান্ডেল, স্ট্র্যাপ কিংবা চাকা একেবারে অক্ষত অবস্থায় রয়েছে কি-না, তা দেখে নেওয়া অত্যন্ত জরুরি। নয়তো রাস্তায় বেরিয়ে রীতিমতো ঝামেলায় পড়তে হতে পারে।

স্যুটকেসের চাকাটি যদি খুলে যায়, কিংবা স্ট্র্যাপ ছিঁড়ে যায় ব্যাগপ্যাকের, তবে সমস্ত বেড়ানো শুরুতেই মাটি! তাই সময় থাকতেই সচেতন হন এই বিষয়গুলি সম্পর্কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement