shono
Advertisement

Breaking News

Travel Tips

লম্বা ছুটি নেই তো কী? কয়েক ঘণ্টাতেই শরীর-মন রিচার্জ, মাইক্রো ট্রাভেলে কাটবে সব ক্লান্তি!

অফিসের অন্তহীন মেইল। নোটিফিকেশনের শব্দ। জীবন ওষ্ঠাগত প্রায়। অফিস থেকে বাড়ি। আর বাড়ি থেকে অফিস। একই বৃত্তে বন্দি। হাঁপিয়ে ওঠে প্রাণ। এমতাবস্থায় মনে হয় এর বাইরেও তো একটা জগৎ ছিল!
Published By: Buddhadeb HalderPosted: 03:48 PM May 07, 2026Updated: 03:48 PM May 07, 2026

অফিসের অন্তহীন মেইল। নোটিফিকেশনের শব্দ। জীবন ওষ্ঠাগত প্রায়। অফিস থেকে বাড়ি। আর বাড়ি থেকে অফিস। একই বৃত্তে বন্দি। হাঁপিয়ে ওঠে প্রাণ। এমতাবস্থায় মনে হয় এর বাইরেও তো একটা জগৎ ছিল! নিজেকে ফের সচল আর উদ্যমী রাখতে ভ্রমণের বিকল্প নেই। কিন্তু দীর্ঘ ছুটির আশায় বসে থাকা মানেই সময়ের অপচয়। তাই চেনা ছক ভেঙে অল্প সময়ের জন্য ঝটপট বেরিয়ে পড়াই এখনকার দস্তুর। ক্লান্তি মুছে নিজেকে নতুন করে খুঁজে নিতে এখনকার প্রজন্মের ভরসা ‘মাইক্রো ট্রাভেল’। আর এটিই হতে পারে আপনার সেরা রিচার্জ কার্ড। কীভাবে?

Advertisement

ছবি: সংগৃহীত

মাইক্রো ট্রাভেল কী?
মাইক্রো ট্রাভেল আদতে অনেকটা ‘পাওয়ার ন্যাপ’-এর মতো। খুব কম সময়ে মনকে রিচার্জ করে নেওয়ার এক জাদুকরি উপায়। হাতে মাত্র ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময়? তাতেই হবে। ইঁদুর দৌড় থেকে সাময়িক বিরতি নিতে মানুষ এখন আর বছরের শেষে বড় ট্যুরের অপেক্ষায় বসে থাকছে না। বরং ছোট ছোট বিরতিতেই খুঁজে নিচ্ছে সতেজ হওয়ার রসদ।

ছবি: সংগৃহীত

এই ধরনের ভ্রমণের মূল উদ্দেশ্য নিজেকে সময় দেওয়া। এখানে পর্যটন কেন্দ্রের ভিড়ে লাইন দিয়ে ছবি তোলার তাড়া নেই। নেই নামী স্পটগুলোর তালিকা মিলিয়ে দেখার দায়। বরং প্রাধান্য পায় মানসিক প্রশান্তি। পাহাড়ি গ্রামের কোনও নিভৃত হোমস্টে-তে বসে মেঘেদের আনাগোনা দেখুন। কিংবা স্থানীয় মানুষের সঙ্গে আড্ডায় মেতে উঠুন। এতেই আসল আনন্দ। নিজের শহরের অদূরে কোনও নিরিবিলি রিসোর্টে বই হাতে অলস সময় কাটানো বা ‘স্টেকেশন’-ও হতে পারে দারুণ বিকল্প।

কতটা কার্যকর এই ভ্রমণ?
গবেষণা বলছে, বছরে একবার লম্বা ভ্রমণের চেয়ে বারবার এই ছোট সফরগুলো মানুষকে বেশি কর্মক্ষম রাখে। এতে যাতায়াতের ধকল কম। পকেটের ওপর চাপও নামমাত্র। আর সবচেয়ে বড় সুবিধা হল, ট্রিপ শেষে ঘরে ফিরে বাড়তি ক্লান্তির বদলে পাওয়া যায় দ্বিগুণ মানসিক শক্তি।

ছবি: সংগৃহীত

পরিবর্তিত সময়ে ভ্রমণের সংজ্ঞাটাও বদলে গিয়েছে। এখন শুধু ঘুরে বেড়ানো নয়, প্রকৃতির মাঝে নিজেকে অনুভব করাটাই আসল। তাই ব্যস্ততার অজুহাত সরিয়ে দু-তিন দিনের জন্য ঝটপট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়াই হল বর্তমানের স্মার্ট মুভ। প্রকৃতির কোলে কাটানো কয়েকটা ঘণ্টা আপনার কাজের গতি ফিরিয়ে দেবে নিমেষে। দিনশেষে মনে রাখবেন, নিজের জন্য একটুখানি সময় বের করে নেওয়া কোনও বিলাসিতা নয়, বরং সুস্থ থাকার জরুরি প্রয়োজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement