shono
Advertisement

Breaking News

মাঝ আকাশে সেলফি! বরখাস্ত ইন্ডিগোর তিন পাইলট

আমেরিকার পথে কি হাঁটবে ভারতও? The post মাঝ আকাশে সেলফি! বরখাস্ত ইন্ডিগোর তিন পাইলট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 PM Aug 20, 2016Updated: 04:03 PM Aug 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের ককপিটে বসে পাইলটদের সেলফি তোলার হিড়িকে চিন্তিত ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ৷ সম্প্রতি দেশের অসামরিক বিমান নিরাপত্তা নিয়ামক সংস্থা মাঝ আকাশে সেলফি তোলার অভিযোগে ইন্ডিগো সংস্থার তিন পাইলটকে সাতদিনের জন্য বরখাস্ত করল৷

Advertisement

নিয়ামক সংস্থা সূত্রে খবর, ককপিটে বসে সেলফি তোলার লোভ সামলাতে পারছেন না নব্য পাইলটরা৷ কিন্তু সেই সব সেলফি ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ‘লাইক’ পাওয়ার প্রবণতা বিমানের যাত্রীদের বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা ডিজিসিএ-র৷

ইন্ডিগো সংস্থার এক মুখপাত্র স্বীকার করে নিয়েছেন, ওই তিন পাইলট মাঝ আকাশে বিমানের ককপিটে বসে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন৷ সূত্রের খবর, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় এরকম বহু সেলফি-ই এখন নিয়ামক সংস্থার কর্তারা খতিয়ে দেখছেন৷ ইতিমধ্যেই মার্কিন অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা বাণিজ্যিক বিমান সংস্থাগুলির পাইলটদের ককপিটে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে৷ এখন কেন্দ্রীয় বিমান মন্ত্রকও সেই পথে হাঁটে কি না, সেটাই এখন দেখার৷

The post মাঝ আকাশে সেলফি! বরখাস্ত ইন্ডিগোর তিন পাইলট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement