shono
Advertisement

বিবাদী বাগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, ঘটনাস্থলে মেয়র

সকাল ৯টা ১৫ নাগাদ ১৪ নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ লেনে ওই ব্যাঙ্কের তিনতলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন কিছু লোক৷ অফিস পাড়ায় তখন সবে ব্যস্ততা শুরু হয়েছে৷ The post বিবাদী বাগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, ঘটনাস্থলে মেয়র appeared first on Sangbad Pratidin.
Posted: 01:47 AM Jul 06, 2016Updated: 08:17 PM Jul 05, 2016

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার সকালে আগুন লাগে বিবাদী বাগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হেড অফিসে৷ সকাল ৯টা ১৫ নাগাদ ১৪ নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ লেনে ওই ব্যাঙ্কের তিনতলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন কিছু লোক৷ অফিস পাড়ায় তখন সবে ব্যস্ততা শুরু হয়েছে৷

Advertisement

হঠাৎ ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা৷ এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশপাশের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন৷ পরে আরও সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে৷ দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজেও আসেন ঘটনাস্থলে৷ মন্ত্রী জানিয়েছেন, দমকলের দশটি ইঞ্জিন চেষ্টা করে দ্রুত আগুন নেভানোর৷ জানলার কাচ ভেঙে হোস পাইপ দিয়ে জল দেওয়া হয়৷ ঠিক কী কারণে সার্ভার রুমে আগুন লাগে তা এখনও জানতে পারেনি দমকল৷ সার্ভার রুমে বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ন্ত্রিত হয়৷ এই ঘরেই আগুন লাগায় তড়িঘড়ি সিইএসসিকে বলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷

ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের কাজ শুরু করতে সামান্য দেরি হয়েছিল৷ তবে আগুন আপাতত নিয়ন্ত্রণে৷ বিধ্বংসী আগুনে ব্যাঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা ব্যাঙ্কের আধিকারিকদের৷ সার্ভার রুমে কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে৷

The post বিবাদী বাগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, ঘটনাস্থলে মেয়র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার