shono
Advertisement
Sri Lanka

দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!

ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।
Published By: Biswadip DeyPosted: 04:11 PM Jun 04, 2026Updated: 05:00 PM Jun 04, 2026

শ্রীলঙ্কার এক বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন অনেকেই। কলম্বো থেকে ৬৫ কিমি দূরের মায়পিয়া সেভানা এল্ডারলি কেয়ার হোমে দাউদাউ আগুন লেগে যাওয়ার পরে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার করা হয় ৫০ জনকে। কিন্তু মৃত্যু এড়ানো যায়নি ব্যাপক তৎপরতা সত্ত্বেও। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ৫১ জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে গুরুতর জখম হয়ে ভর্তি রয়েছেন ৭ জন। স্থানীয় ও পুলিশের সম্মিলিত চেষ্টা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে। কী করে আগুন লাগল তা খতিয়ে দেখতে একটি পুর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, একটি গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন ছড়িয়ে পড়ে। তবে তদন্তকারীরা এখনও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি। তাঁরা জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। যদিও তদন্তের মধ্যে দিয়ে সেই তথ্য নিশ্চিতভাবেই জানা যাবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা। উদ্ধারকাজ শুরুর পর সাময়িক ভাবে তাদের নিকটবর্তী একটি স্কুলে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement