shono
Advertisement

Breaking News

Bangladesh

হাসিনা বিরোধী ছাত্রদলের সভায় বিস্ফোরণ, তারেক প্রশাসনকে দুষছেন নাহিদরা

সোমবার সাভারে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সভা চলাকালীন ককটেল বিস্ফোরণে ৪ জন আহত হন বলে খবর।
Published By: Sucheta SenguptaPosted: 09:09 AM Jul 07, 2026Updated: 09:36 AM Jul 07, 2026

সরকারে বদলেও ছাত্রদের রাজনীতির পরিবেশের তেমন পরিবর্তন হয়নি বাংলাদেশে। ছাত্র সংগঠনকে দমনের অভিযোগ উঠল নতুন তারেক রহমান সরকারের বিরুদ্ধেও। সোমবার রাতে ঢাকার অদূরে সাভারে জাতীয় নাগরিক পার্টির তরফে নাহিদ ইসলামদের আয়োজিত সভায় বিস্ফোরণের ঘটনায় তারেক প্রশাসনকে কাঠগড়ায় তুললেন ছাত্রনেতারা। সভায় বক্তব্য চলাকালীন আচমকা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন বলে খবর। প্রশাসনের মদতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে সরব হন দলের প্রতিষ্ঠাতা তথা অন্যতম মুখপাত্র নাহিদ ইসলাম। পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র বলেও উল্লেখ করেছেন তিনি।

Advertisement

সাভারে এনসিপির সভায় বিস্ফোরণ, সোমবার রাতে

সোমবার রাত পৌনে ১০টা নাগাদ সাভারের তারাপুর ইদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিকপ পার্টি বা এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে একটি সভা চলছিল। জুলাই সনদ বাস্তবায়ন-সহ একাধিক দাবিতে এই সভা তাঁদের পূর্বপরিকল্পিত। সেখানে বক্তব্য রাখছিলেন এনসিপি-র জেলা আহ্বায়ক নাবিদা তাসনিদ। এই সময়েই আচমকা বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রবল ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সকলে সভাস্থল ছেড়ে পালাতে শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, সোমবার রাত পৌনে ১০টা নাগাদ সাভারের তারাপুর ইদগাহ মাঠ এলাকায় জাতীয় নাগরিকপ পার্টি বা এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে একটি সভা চলছিল। জুলাই সনদ বাস্তবায়ন-সহ একাধিক দাবিতে এই সভা তাঁদের পূর্বপরিকল্পিত। সেখানে বক্তব্য রাখছিলেন এনসিপি-র জেলা আহ্বায়ক নাবিদা তাসনিদ। এই সময়েই আচমকা বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রবল ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সকলে সভাস্থল ছেড়ে পালাতে শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে খবর। তাঁরা মহম্মদ শাহীন খন্দকার, মহম্মদ জসিম, মহম্মদ শাহাদাত হোসেন ও ইমরান হোসেন। সকলের বয়স ২৫ থেকে ৪০ বছর। তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে সাভারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গভীর রাতে সাভার মডেল থানার সামনে বিক্ষোভ দেখান এনসিপির নেতা-কর্মীরা।

বিস্ফোরণের পর নাহিদ ইসলাম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলো, তার ব্যাখ্যা দিতে হবে। আমাদের খুন করার পরিকল্পনা থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করি।’’ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গভীর রাতে সাভারে মিছিল বের করেন এনসিপির নেতা-কর্মীরা। পরে সাভার মডেল থানার সামনে বিক্ষোভ দেখানো হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement