shono
Advertisement

Breaking News

West Bengal Election Result

'পালটেছে এইবার,' বঙ্গজয়ের পরই নয়া ভিডিওতে 'ভরসার বাংলা' গড়ার অঙ্গীকার বিজেপির

পালটানো দরকার গানের সুরেই এই গানটি তৈরি করা হয়েছে। গানের ভিডিওর বেশ কয়েকটি ফ্রেমে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা যাচ্ছে।
Published By: Jaba SenPosted: 04:11 PM May 06, 2026Updated: 08:19 PM May 06, 2026

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত তৃণমূলের 'খেলা হবে' গানটি রাজ্য রাজনীতিতে সারা ফেলে দিয়েছিল। ছাব্বিশের নির্বাচনের আগে সেরকমই সারা ফেলে বিজেপির 'পালটানো দরকার, চাই বিজেপি সরকার' গানটি। সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গেরুয়া ঝড়ে ১৫ বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। এরপরই গুরুত্ব হারায় 'পালটানো দরকার' গানটি। সেই কারণে রাজ্যে ক্ষমতায় এসে নতুন গান প্রকাশ করল বিজেপি। 'পালটেছে এইবার, এল বিজেপি সরকার'। পালটানো দরকার গানের সুরেই এই গানটি তৈরি করা হয়েছে। গানের ভিডিওর বেশ কয়েকটি ফ্রেমে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা গিয়েছে। পাশাপাশি 'ভয় নয় ভরসা'র বার্তা দেওয়া হয়েছে গানে। শিক্ষা, আইনব্যবস্থার উন্নতি-সহ বেকারত্ব থেকে মুক্তির আশ্বাস দিয়েছে বিজেপি।

Advertisement

২০২১ সালে প্রকাশিত হওয়ার পর 'খেলা হবে' গানটি তৃণমূলের প্রচার কর্মসূচির অঙ্গ হয়ে ওঠে। এই গানটি বেশ জনপ্রিয়ও হয়। ছাব্বিশের নির্বাচনের আগেও এই গানের ব্যবহার তৃণমূলের প্রচারে অব্যাহত ছিল। কর্মী-সমর্থকের পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গলাতে শোনা যায় 'খেলা হবে' স্লোগান। এরকমই একটি রাজনৈতিক গান এবারের নির্বাচনের আগে প্রকাশ করে সারা ফেলে বিজেপিও। গানটির নাম 'পালটানো দরকার, চাই বিজেপি সরকার।' রাজ্যে বিজেপির 'আসল পরিবর্তনের' প্রধান স্লোগান হয়ে ওঠে এই শব্দবন্ধ। বাংলায় প্রচার কর্মসূচিতে এসে একাধিকবার এই স্লোগান দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। 'খেলা হবে'র মতো জনপ্রিয় হয় 'পালটানো দরকার' গানটিও। বলা বাহুল্য, নির্বাচনের আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচারে এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই কারণে গানটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে সুর এক রেখে শুধুমাত্র গানের লিরিক্স পরিবর্তন করল বিজেপি।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারে গানের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আইএসএফের 'মাছ চোর' থেকে শুরু করে বামেদের 'আসছে কলতান', তৃণমূলের 'খেলা হবে' থেকে শুরু করে বিজেপির 'পালটানো দরকার' গানগুলি প্রচারে ব্যাপক ঝড় তোলে। দলের কর্মীদের মনোবল বাড়াতেও গানগুলি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement