shono
Advertisement

Breaking News

Ajay Pal Sharma

সকাল থেকে অ্যাকশন মোডে 'সিংঘম' অজয়, কনভয় নিয়ে ঘুরছেন বুথে বুথে

১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি ফলতা সহ ডায়মন্ড হারবার, মগরাহাট (পশ্চিম) বিধানসভা এলাকায় ঘুরে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
Published By: Jaba SenPosted: 10:08 AM Apr 29, 2026Updated: 12:02 PM Apr 29, 2026

দ্বিতীয় দফার ভোটের (Bengal Election 2026) দিন সকাল থেকে অ্যাকশন মোডে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা (Ajay Pal Sharma)। উত্তরপ্রদেশের এই অফিসার 'সিংঘম' নামেই পরিচিত। এদিন সকাল থেকে তাঁর কনভয় ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় ঘুরছে। সাঁজোয়া গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর সঙ্গে রয়েছেন। জানা গিয়েছে, ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি ফলতা সহ ডায়মন্ড হারবার, মগরাহাট (পশ্চিম) বিধানসভা এলাকায় ঘুরে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এলাকা। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে।

Advertisement

রাজ্যে দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে করতে নতুন করে মোট ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি – ৩ জন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম আইপিএস অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি এই আইপিএস পরিচিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে। এমন একজনকে কেন বঙ্গভোটের দায়িত্ব দেওয়া হল, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। সম্প্রতি তাঁর একটি ভিডিও প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। অজয়পালের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে পৌঁছে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সেই ভিডিও ভাইরাল হয়।

রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই রীতিমতো অ্যাকশন মোডে অজয়পাল (Ajay Pal Sharma)। তাঁর ভিডিও ভাইরাল হওয়ার পরে একজন পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব মনে করায় তৃণমূল। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। অজয়পাল পক্ষপাতদুষ্ট। এই অভিযোগ তুলে তাঁকে রাজ্যের দায়িত্ব থেকে সরাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। এই মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মামলাকারী আদিত্য দাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement