shono
Advertisement
West Bengal Assembly Election

পোস্টালে আগেই ভোট পড়ে গিয়েছে! ভোট দিতে না পেরে 'আত্মহত্যা'র হুমকি গাড়ি চালকদের

ভোট দিতে গিয়ে দেখলেন আগেই তাঁদের ভোট পড়ে গিয়েছে! পোস্টাল ব্যালটে ভোট হয়েছে! কিন্তু তাঁরা তো ভোট দেননি! তাহলে কারা ভোট দিলেন? দ্বিতীয় দফার ভোটের দিনে এই ঘটনা সামনে আসার পর থেকে দেখা গিয়েছে চাঞ্চল্য। এদিন তাঁদের ভোট দিতে না দিলে 'আত্মহত্যা'র হুমকি দিয়েছেন গাড়ির চালকরা।
Published By: Suhrid DasPosted: 12:01 PM Apr 29, 2026Updated: 01:46 PM Apr 29, 2026

ভোট দিতে গিয়ে দেখলেন আগেই তাঁদের ভোট (West Bengal Assembly Election) পড়ে গিয়েছে! পোস্টাল ব্যালটে ভোট হয়েছে! কিন্তু তাঁরা তো ভোট দেননি! তাহলে কারা ভোট দিলেন? দ্বিতীয় দফার ভোটের দিনে এই ঘটনা সামনে আসার পর থেকে দেখা গিয়েছে চাঞ্চল্য। এদিন তাঁদের ভোট দিতে না দিলে 'আত্মহত্যা'র হুমকি দিয়েছেন গাড়ির চালকরা। শুধু তাই নয়, ভোট দেওয়ার দাবিতে চালকরা প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।

Advertisement

জানা গিয়েছে, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে নির্বাচনে একাধিক গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। এবার নির্বাচন কমিশন ভোটের সজন্য বহু গাড়ি ভাড়া নেওয়া হয়েছে সেখান থেকে। জানা গিয়েছে, প্রায় ৪০০ গাড়িচালক গত ২০ তারিখ থেকে কমিশনের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রথম দফার ভোটের দিনও তাঁরা বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আজ, বুধবার দ্বিতীয় দফার ভোট শুরু হয়। প্রায় ৪০০ গাড়ির চালক নিজেদের এলাকায় ভোট দিতে চান। কিন্তু ভোটকেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁদের ভোট (West Bengal Assembly Election) আগেই পোস্টাল ব্যালটে হয়ে গিয়েছে! এই ঘটনা জানার পরেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের।

কারণ, তাঁরা কেউ পোস্টাল ব্যালটে ভোট দেননি। কোথাও কোনও ভোটের বিষয়ে সইও করেননি! তাহলে তাঁদের ভোট কীভাবে পড়ে? সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখাতে থাকেন চালকরা। এদিন তাদের ভোটের সুযোগ করে দিতে হবে, না হলে গলায় দড়ি দিয়ে 'আত্মঘাতী' হওয়ার হুমকি দিয়েছেন। ১২ নম্বর জাতীয় সড়কের উপর চালকরা বিক্ষোভ শুরু করেন। অবরোধ করা হয় রাস্তা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী সাধন ঘোষ। কৃষ্ণনগর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তৃণমূলের লোক। তাঁর মদতেই এমন হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

তৃণমূল এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। এদিকে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। তাঁদের ভোট দেওয়ার ব্যবস্থা করানো হয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement