shono
Advertisement
Ali Khamenei

মৃত্যুর ১০০ দিন পার! এখনও কবর দেওয়া হয়নি খামেনেইকে, নেপথ্যে কোন কারণ?

তেহরানের তরফে জানানো হয়েছিল, মাশহাদ শহরে সমাহিত করা হবে খামেনেইকে। তবে তার আগে তাঁর মরদেহ নিয়ে ইরানের একাধিক শহরে শোক সমাবেশের আয়োজন করা হবে। কিন্তু ১০০ দিন পেরিয়ে গেলেও কেন এখনও সমাহিত করা গেল না খামেনেইকে?
Published By: Subhodeep MullickPosted: 08:18 PM Jun 08, 2026Updated: 09:02 PM Jun 08, 2026

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। ইরানের নয়া সুপ্রিম লিডার হয়েছেন তাঁর পুত্র মোজতবা খামেনেই। তার পর পেরিয়ে গিয়েছে ১০০ দিনেরও বেশি সময়। কিন্তু এখনও সমাহতি করা যায়নি খামেনেইকে।

Advertisement

তেহরানের তরফে জানানো হয়েছিল, মাশহাদ শহরে সমাহিত করা হবে খামেনেইকে। তবে তার আগে তাঁর মরদেহ নিয়ে ইরানের একাধিক শহরে শোক সমাবেশের আয়োজন করা হবে। কিন্তু ১০০ দিন পেরিয়ে গেলেও কেন এখনও সমাহিত করা গেল না খামেনেইকে? জানা যাচ্ছে, ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে নিরাপত্তাজনিত উদ্বেগ। বর্তমান পরিস্থিতিতে বড় আকারের সমাবেশের আয়োজন যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ইরানি কর্তৃপক্ষ। কারণ, জমায়েত হলে সেখানে হামলা চালাতে পারে ইজরায়েল কিংবা আমেরিকা। সেক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা থাকবে। তবে খামেনেইয়ের দেহ বর্তমানে কোথায় রয়েছে, তা নিয়ে ইরানের তরফে কিছু জানানো হয়নি। যদিও দেহের অবস্থা নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে।

ইরানের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে হবে পুত্র মোজতবাকে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই পরিস্থিতি এখন নেই। এদিকে ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে একবারও তিনি জনসমক্ষে আসেননি। যার মূল কারণ হল প্রাণহানির আশঙ্কা। সাম্প্রতিক অতীতে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় বরাত জোরে বেঁচে যান মোজতবা। তবে তিনি গুরুতর আহত। তাঁর মুখ এবং পায়ে গুরুতর চোট লেগেছে। এমনকী তাঁর মৃত্যু নিয়েও জল্পনা ছড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement