shono
Advertisement
Russia Ukraine War

রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক

চার বছর পেরিয়েও লড়াই থামেনি রাশিয়া-ইউক্রেনের।
Published By: Biswadip DeyPosted: 04:44 PM Aug 10, 2026Updated: 05:35 PM Aug 10, 2026

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এখনও নেভেনি। পাশাপাশি ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব (Russia-Ukraine War) অব্যাহত চার বছর পরেও। এবার রাশিয়ায় ভয়ংকর হামলা চালাল ইউক্রেন। এযাবৎকালের মধ্যে কিয়েভের তরফে এটাকেই অন্যতম ভয়ংকর হামলা বলে ধরা হচ্ছে। হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত ৭৫। তাঁদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, তারা ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন নামিয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে দাবি।

Advertisement

ইউক্রেনীয় সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে মধ্য রাশিয়ায় তাতারস্তানের শিল্পনগরী নিজনেকামস্কের এক তেল শোধনাগারে আঘাত হানে ড্রোন। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। উল্লেখ্য, এবছর উভয়পক্ষই দূরপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দুই পক্ষের। এর ফলে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এদিকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ফুটেজে দেখা গিয়েছে কীভাবে  'তাতনেফট'-এর নিয়ন্ত্রণে থাকা 'তানেকো' শোধনাগারে আঘাত হানছে ইউক্রেনীয় ড্রোন। ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা গিয়েছে শোধনাগারের মাথাকে ঘির। তবে ওই ফুটেজের সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এদিকে বৃহস্পতিবার রাত থেকে গোটা কিয়েভজুড়ে ধ্বংসযজ্ঞ চালায় রাশিয়া। শয়ে শয়ে ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রাজধানীতে। ইউক্রেনের তরফে বলা হয়েছে, রাশিয়ার তরফে অন্তত ৭৪টি ক্ষেপনাস্ত্র ও ৪৯৬টি ড্রোন ছোড়া হয়। গোটা রাত জুড়ে রাজধানীতে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষ ওই রাতে বাঙ্কার ও ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলির উদ্দেশে ছোটেন। গোটা শহর কালো ধোঁয়ায় ঢেকে যায়।

এদিকে রাশিয়ার দাবি, সোমবারই ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালিয়েছে তারাও। উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন বলে দাবি স্থানীয় ইউক্রেনীয় কর্মকর্তাদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement