shono
Advertisement

Breaking News

Nepal

নেপালে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস, পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৭

আহত ৭ পুণ্যার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 12:36 PM Mar 15, 2026Updated: 01:19 PM Mar 15, 2026

নেপালে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই ছোট বাস। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। শনিবার রাতে গোরখা জেলায় মনকামনা মন্দিরে যান পুণ্যার্থীরা। পুজো সেরে ওই বাসে চেপেই ফিরছিলেন তাঁরা। আচমকা নিয়ন্ত্রণ হারান চালাক। এর পরেই বাসটি গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত ৭ পুণ্যার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

গোরখা জেলার ডিএসপি রাজ কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, শহিদ লখন গ্রামীণ পৌরসভা এলাকার কান্তারের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মন্দির দর্শন সেরে ফেরার পথে রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায় ছোট বাসটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আরও হয়েছেন আরও ৭ জন। তাঁদের উদ্ধার করে ভরতপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে।

গোরখা জেলা প্রশাসন জানাচ্ছে, মনকামনা মন্দিরটি রয়েছে তানাহুন জেলার আনবুখাইরেনিতে। মন্দির পরিদর্শন শেষে যাত্রীরা কোথায় যাচ্ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ঠিক কোন কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন তা এখনও জানা হয়নি। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আনবুখাইরেনিতে আরও একটি দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement