shono
Advertisement
Pakistan

সন্ত্রাসের আগুনে জ্বলছে পাকিস্তান, পুলিশচৌকিতে ভয়ংকর হামলা টিটিপির! মৃত ৭

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার রাতে হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশচৌকিতে আচমকা হামলা চালায় একদল যুবক। নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে ছোড়ে এলোপাথাড়ি গুলি। পালটা জবাব দেয় বাহিনীও।
Published By: Subhodeep MullickPosted: 01:00 PM Jul 30, 2026Updated: 01:01 PM Jul 30, 2026

অধিকৃত কাশ্মীরে বিদ্রোহের মাঝেই এবার সন্ত্রাসের আগুনে জ্বলে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। পুলিশচৌকিতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৭ পুলিশকর্মীর। এখনও পর্যন্ত এই হামলার কেউ দায় স্বীকার করেনি। তবে সূত্রের খবর, এর নেপথ্যে রয়েছে পাকিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি)।

Advertisement

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার রাতে হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশচৌকিতে আচমকা হামলা চালায় একদল যুবক। নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে ছোড়ে এলোপাথাড়ি গুলি। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু'পক্ষের গুলির লড়াই চলার পর মৃত্যু হয় সাত পুলিশকর্মীর। তাঁদের মধ্যে রয়েছে পুলিশের একজন ডেপুটি সুপারও। আহত হয়েছেন আরও ২২ জন। অন্যদিকে, পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে ৮ বন্দুকবাজ। আহত হয়েছেন আরও ৬ জন। বাকিরা কোনওভাবে সেখান থেকে চম্পট দেয়। তাদের খোঁজেও তল্লাশি চলছে বলে খবর।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই আফগানিস্তানের মদতপুষ্ট টিটিপি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ খাইবার পাখতুনখোয়া এবং বাজৌর জেলায় বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা। এই হামলা এমন সময়ে ঘটল যখন গোটা খাইবার পাখতুনখোয়া অঞ্চলে টিটিপির বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করেছে পাক সেনা। গত মাসে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে ২১ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement