shono
Advertisement
US Pilot's Iran Survival Story

ভাঙা হাড়, নেই জল-খাবার! কীভাবে ইরানে আত্মগোপন মার্কিন পাইলটের? শোনালেন রুদ্ধশ্বাস অভিজ্ঞতা

ঘটনাটি গত এপ্রিলের। ইরানের ইসফাহানের কাছে অভিযান চালাতে গিয়ে তেহরানের হামলার মুখে পড়ে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে যায় সেটি। ওই বিমানেই ছিলেন দুই পাইলট, যাঁদের পোশাকি নাম ‘আলফা’ এবং ‘ব্রাভো’। দু’জনকেই ‘ইজেক্ট’ করতে হয়।
Published By: Subhodeep MullickPosted: 07:09 PM Sep 14, 2026Updated: 07:09 PM Sep 14, 2026

শরীরের একাধিক হাড় ভাঙা। নেই খাবার-জল। ছিল শুধু অদম্য মনোবল। তার উপর ভর করেই টানা ৫০ ঘণ্টা ‘শত্রু দেশ’ ইরানে আত্মগোপন করেছিলেন মার্কিন বায়ুসেনার এক পাইলট। ইরানি বাহিনীর চিরুনি তল্লাশির মাঝেও তিনি ধরা দেননি। সম্প্রতি রুদ্ধশ্বাস সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন ওই পাইলট।  

Advertisement

ঘটনাটি গত এপ্রিলের। ইরানের ইসফাহানের কাছে অভিযান চালাতে গিয়ে তেহরানের হামলার মুখে পড়ে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে যায় সেটি। ওই বিমানেই ছিলেন দুই পাইলট, যাঁদের পোশাকি নাম ‘আলফা’ এবং ‘ব্রাভো’। দু’জনকেই ‘ইজেক্ট’ করতে হয়। ‘আলফা’ নিরাপদে অবতরণ করলেও ‘ব্রাভো’র কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। জানা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে তাঁর প্যারাসুটটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্যারাসুট ছাড়াই তাঁকে বিমান থেকে ‘ইজেক্ট’ করতে হয়। ফলে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে তিনি মাটিতে আছড়ে পড়েন। এর ফলে তাঁর পিঠ, হাত ও কাঁধের একাধিক হাড় ভেঙে  যায়। মচকে যায়  গোড়ালিও। শুধু তাই নয়, মাথা ও মুখেও গুরুতর চোট পান ‘ব্রাভো’। এই অবস্থাতেই তিনি প্রায় ৭ হাজার ফুট উচ্চতার একটি পাহাড়ে চড়েন।

ততক্ষণে দুই মার্কিন পাইলটের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে ইরানি বাহিনী। সেখান থেকেই শুরু হয় ‘ব্রাভো’র বেঁচে থাকার ‘যুদ্ধ’। তিনি জানান, আহত অবস্থাতেই দুর্গম পাহাড়ি এলাকায় বারবার তাঁকে অবস্থান বদলাতে হয়। অধিকাংশ সময়ই তাঁকে পাথরের ফাঁকে লুকিয়ে থাকতে হয়। অন্যদিকে, ‘আলফা’কে ততক্ষণে উদ্ধার করে নিয়েছে মার্কিন বাহিনী। কিন্তু ‘ব্রাভো’র খোঁজ কিছুতেই মিলছিল না। জানা গিয়েছে, প্রায় ৫০ ঘণ্টা জল-খাবার ছাড়া 'শত্রু'র ডেরায় আত্মগোপন করে ছিলেন তিনি। অবশেষে ‘ব্রাভো’ মার্কিন বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। তারপরই বিশাল অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে  আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement