shono
Advertisement

কুলারের মধ্যে লুকোনো ৯টি মৃতদেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য

ধৃত যুবক। The post কুলারের মধ্যে লুকোনো ৯টি মৃতদেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 PM Oct 31, 2017Updated: 02:00 PM Sep 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলার দিয়ে হাওয়া বেরচ্ছে না। কারণ কুলারটি বাতাস ঠান্ডা করার জন্য ব্যবহারই করা হচ্ছে না। তাকে নিজের অপরাধ গোপনের স্থান হিসেবে বেছে নিয়েছে খুনি। আরও সহজ করে বলা যাক। কুলারের মধ্যে পরপর রাখা ৯টি মৃতদেহ। এরমধ্যে বেশ কয়েকটি মৃতদেহের মাথা ও ধড় আলাদা। টোকিওর জামায় একটি আবাসনের ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

Advertisement

[১৫০০ টাকায় দুই মহিলার সঙ্গে যৌনতার হাতছানি, শরীরী ফাঁদের নয়া চক্র শহরে]

খুনের অভিযোগে আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে বছর সাতাশের যুবক তাকাহিরো শিরাইশিকে। আটজন মহিলা ও একজন পুরুষের মৃতদেহ উদ্ধার হয়েছে ওই আবাসন থেকে। এরমধ্যে দু’টি মৃতদেহ বড় বাক্সে ভরে রাখা ছিল। জেরার মুখে সে পুলিশকে জানিয়েছে, সবকটি খুনই সে করেছে। কিন্তু কেন এতজনকে সে খুন করতে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। অসমর্থিত সূত্রের খবর, ‘সুইসাইড’ নামে একটি সংগঠন চালাত সে। এই সংগঠন মানুষকে আত্মহত্যায় উদ্বুদ্ধ করে।

[৯/১১-এর ধাঁচে নাশকতার ছক, পাইলট-সহ ৪ জেএমবি জঙ্গি ধৃত]

টোকিওর দক্ষিণে জামার এই ঘটনায় পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলির মধ্যে একটি বছর তেইশের এক তরুণীর। তাকাহিরোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলেই মনে করা হচ্ছে। এই মহিলা বেশ কয়েকদিন আগে সোশ্যাল সাইটে জানিয়েছিলেন, এমন একজন সঙ্গী তাঁর প্রয়োজন, যিনি তাঁর সঙ্গে আত্মহত্যা করবেন। তারপর নিখোঁজ হয়ে যান সেই তরুণী। তারও বেশ কিছুদিন পর তাকাহিরোর বাড়ি থেকে তাঁর মৃতদেহ মেলে। সেই মৃতদেহের সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, দিনের পর দিন ঘরের মধ্যে মৃতদেহের সঙ্গেই বাস করেছে এই যুবক। আবাসনের এই ফ্ল্যাটে আরও অনেকেই থাকেন। কিন্তু এমন কাণ্ডের কথা প্রথমে টেরও পাননি তাঁরা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অপরাধী। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত আবাসনের বাসিন্দারা।

The post কুলারের মধ্যে লুকোনো ৯টি মৃতদেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার