shono
Advertisement

মানুষের ছায়া ভেসে বেড়াল আকাশে, আতঙ্কিত জনতা

অদ্ভুত ঘটনায় তোলপাড় পড়েছে গোটা দুনিয়াতেই৷ The post মানুষের ছায়া ভেসে বেড়াল আকাশে, আতঙ্কিত জনতা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:24 PM Mar 05, 2017Updated: 02:12 PM Mar 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আস্ত মানুষের ছায়া ভেসে বেড়াচ্ছে আকাশে! দেখে চোখ কপালে উঠেছিল জনতার৷ ভোজবাজি নাকি কোনও অলৌকিক ঘটনা! সাধারণ মানুষকে বিস্মিত করেই মানুষ আকৃতির মস্ত ছায়া ভাসল জাম্বিয়ার আকাশে৷

Advertisement

গোপনে দ্বিতীয় বিয়ে, আসরেই বরকে ধোলাই প্রথমা স্ত্রীর

জানা যাচ্ছে, কিটওয়ে শহরের এক শপিংমলের মাথায় ভাসতে দেখা যায় এই মানুষের ছায়াকে৷ স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে৷ হিড়িক পড়ে যায় ছবি তোলার৷ কিন্তু সত্যিই কি মানুষের ছায়া উপরে ভেসে বেড়াতে পারে? সে প্রশ্নই এখন ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের৷ হ্যারি পটারের কল্পবিজ্ঞানের গল্পের ঘটনা যে এভাবে বাস্তব হয়ে উঠতে পারে, তা ভাবেননি অনেকেই৷ প্রকৃতির খেয়ালেই তৈরি হয়েছে এই ছায়ামানুষ৷ বিশেষজ্ঞদের ধারণা, মেঘের দল জমাট বেঁধেই এ জিনিস তৈরি করেছে৷

প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, প্রায় ১০০ মিটার লম্বা ছিল এই ছায়া৷ শপিংমলের উপরের আকাশে প্রায় আধঘণ্টা ধরে দেখা গিয়েছে সেটিকে৷ ছায়া দেখার সঙ্গে সঙ্গেই অনেকে তার পুজো করা শুরু করে দেন৷ কেননা তাঁদের বিশ্বাস, এ ভগবানেরই কাজ৷ অনেকে আবার এই ধরনের ঘটনায় ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করেন৷ গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে৷ এরকম অদ্ভুত ঘটনায় তোলপাড় পড়েছে গোটা দুনিয়াতেই৷

দেখুন ভিডিও-

‘কোনটা দেশদ্রোহী কাজ, তার বিচার কে করবে?’

The post মানুষের ছায়া ভেসে বেড়াল আকাশে, আতঙ্কিত জনতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার