shono
Advertisement
Iran US Peace Talks

'কোনও আলোচনা হয়নি', ট্রাম্পের 'একতরফা' দাবি ওড়াল ইরান, অনিশ্চিত দোহা শান্তি বৈঠক

ইরানের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা ভাবে শান্তি বৈঠকের দিন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তথাকথিত বৈঠকের ২৪ ঘণ্টা আগে এমনই অভিযোগ তুলল ইরান।
Published By: Amit Kumar DasPosted: 10:43 AM Jun 30, 2026Updated: 03:53 PM Jun 30, 2026

ইরানের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা ভাবে শান্তি বৈঠকের দিন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তথাকথিত বৈঠকের ২৪ ঘণ্টা আগে এমনই অভিযোগ তুলল ইরান। সোমবার ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে দিলেন, ওয়াশিংটনের সঙ্গে বৈঠক নিয়ে কোনও আলোচনা হয়নি। স্বাভাবিকভাবেই ট্রাম্পের তরফে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় শান্তি বৈঠকের যে দাবি করা হয়েছিল তা এখন অনিশ্চয়তার অকূল পাথারে।

Advertisement

গত কয়েক মাসের যুদ্ধের পর সম্প্রতি শান্তির লক্ষ্যে মউ স্বাক্ষর করেছে ইরান ও আমেরিকা। এরপরও একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুই দেশের বিরুদ্ধে। যার জেরে ৬০ দিনের শান্তি বৈঠকের যে দাবি করা হয়েছিল তা এখন ঘোর অনিশ্চয়তার মুখে। এরই মাঝে সোমবার ইরান ইস্যুতে সাংবাদিক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, 'ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আমেরিকা খুব ভালো কাজ করছে। মঙ্গলবার দোহায় এই বিষয়ে বৈঠক রয়েছে। ইরানের প্রতিনিধিরা কাতারে যাচ্ছেন। আমার মনে হয় ওরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন কিংবা প্রস্তুতি শুরু করেছেন। দেখা যাক কী হয়। তবে আমরা যুদ্ধে প্রায় জিতেই গেছি। আমরা চাই না ওদের কাছে পারমাণু অস্ত্র থাকুক। ওদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবেও না। তারা এতে সম্মত হয়েছে।'

ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে দিলেন, ওয়াশিংটনের সঙ্গে বৈঠক নিয়ে কোনও আলোচনা হয়নি।

ট্রাম্পের এই দাবির পরই পালটা মুখ খোলে ইরান। সেখানকার বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, 'আমেরিকার সঙ্গে কোনও বৈঠক হচ্ছে না। এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। চূড়ান্ত চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে কোনও কথা হয়নি।' যদিও ইরানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা দোহাতে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে। এই দলটি ইরানের বাজেয়াপ্ত করা তহবিল ছাড়ের বিষয়টি খতিয়ে দেখবে। তবে আমেরিকার সঙ্গে কোনও বৈঠকে বসবে না দলটি।

শুধু তাই নয়, হরমুজ প্রণালিতে মাইন নিষ্ক্রিয় করার জন্য ফ্রান্সের দেওয়া পরিকল্পনাও খারিজ করেছে তেহরান। একইসঙ্গে ‘সংবেদনশীল আর জটিল পরিস্থিতিতে’ প্যারিসকে কোনওরকম ‘উসকানি’ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার খবর পাওয়া গেছে। আমেরিকা দাবি করেছে, এর হামলার জবাবেই ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ইরানও মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement