shono
Advertisement

Breaking News

হাওয়ার বেগে উলটে যাওয়া গাড়িকে সর্বশক্তি দিয়ে সোজা করল চ্যাম্পিয়নরা

অবিশ্বাস্য, দেখুন ভিডিও। The post হাওয়ার বেগে উলটে যাওয়া গাড়িকে সর্বশক্তি দিয়ে সোজা করল চ্যাম্পিয়নরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:15 PM Jun 02, 2018Updated: 07:30 PM Jun 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে না ‘দশের লাঠি একের বোঝা’। হ্যাঁ দশজন যদি এক হয়ে কাজ করে তবে সেই শক্তি শুধু সংখ্যা বৃদ্ধির জন্যই নয়, মানসিক জোরও সেই শক্তিকে বাড়িয়ে দেয়। তখন জয় অবশ্যম্ভাবী হয়ে পড়ে। হ্যাঁ তেমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনে। প্রবল হাওয়ার বেগে জাতীয় সড়কে উলটে গিয়েছিল সাধের চারচাকা। স্বাভাবিকভাবেই গাড়ির মধ্যে চাপা পড়ে যান হার্ডম্যান দম্পতি। দুর্ঘটনাস্থলের খুব কাছ থেকে যাচ্ছিল কিশোর কিশোরীর একটি ফুটবল দল। আশপাশে সাহায্য করার মতো কেউই প্রায় ছিল না। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে হার্ডম্যান দম্পতিকে বের করার কাজে হাত লাগায় ফুটবল দলের খুদে সদস্যরাই। অনেকটা সময় লাগলেও শেষ পর্যন্ত গাড়িটিকে একপ্রকার সোজা করে আহত দম্পতিকে উদ্ধার করে ফেলে দেশের ভবিষ্যৎ ফুটবলাররা। উদ্ধারকার্যের সেই দুরূহ ছবি ধরে রেখেছে ফুটবলারদের একজন। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার ঝড় উঠেছে নেটিজেনদের তরফে।

Advertisement

[রাশিয়া বিশ্বকাপে না থেকেও থাকছে বাংলাদেশ, কীভাবে জানেন?]

উল্লেখ্য, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে ফিরছিল ফুটবল দল ব্ল্যাক নাইটস। অরেগন হাইওয়ের উপরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পায় দলের সদস্যরা। গাড়িটি হাইওয়ের উপরেই উলটে পড়ে আছে। গাড়ির মধ্যে আটকা পড়ে রয়েছে দু’জন। এদৃশ্য দেখার পরই সাহায্যের জন্য এগিয়ে আসে তারা। সদস্যদের সকলেরই বয়স ১৩ থেকে ১৪-র মধ্যে। বেশিকিছু ভাবার সময় তাদের হাতে ছিল না। কেননা, কখন দুর্ঘটনা ঘটেছে তা না জানলেও বেশ বোঝা যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আটক দু’জনেই মারাত্মকভাবে আহত। তাঁদের খুব শিগগির চিকিৎসা প্রয়োজন। কিন্তু চাইলেই তো আর উলটানো গাড়িকে এক লহমায় সোজা করে ফেলা যায় না। তবে পিছিয়ে আসতেও রাজি নয় চ্যাম্পিয়নরা। তাই দলের প্রত্যেক সদস্যই জান লড়িয়ে দিল। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় গাড়িটিকে কোনওমতে ভদ্রস্থ অবস্থায় আনার পরেই আহত দম্পতিকে ধীরে ধীরে বের করে আনা হয়।

[১২ জুনই কিমের সঙ্গে মোলাকাত, সম্ভাবনা উসকে দিলেন ট্রাম্প]

জানা গিয়েছে, আহত দম্পতি হলেন অ্যালান ও মার্গারেট হার্ডম্যান (৬৫)। শারীরিক অসুস্থতার কারণে অ্যালানকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন মার্গারেট। সেখান থেকেই ফিরছিলেন তাঁরা। চালকের আসনে ছিলেন মার্গারেট। ওরেগন হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয় প্রবল হাওয়া। সেই হাওয়ার দাপট কাটিয়ে ড্রাইভ করা মুশকিল হয়ে পড়ছিল। কিছুক্ষণ যাওয়ার পর আচমকাই হাওয়ার বেগে উলটে যায় গাড়ি, তাতেই দু’জনে আটকে পড়েন। দু’জনেরই হাড় ভেঙেছে। দেহের বেশ কয়েক জায়গায় কেটে যাওয়ায় ক্ষতেরও সৃষ্টি হয়েছে। অ্যালান নিজের মুখেই বলেছেন, ‘জানি না কীভাবে এই দুঃসহ ঘটনার বিবরণ দেব। ওই তরুণ ছেলে-মেয়েরা না এলে আমরা বাঁচতাম কিনা জানি না।’ ভিডিওতে দেখা যাচ্ছে, সর্বশক্তি এক জায়গায় করে গাড়িটিকে সোজা করার চেষ্টা করছে চ্যাম্পিয়নরা।

The post হাওয়ার বেগে উলটে যাওয়া গাড়িকে সর্বশক্তি দিয়ে সোজা করল চ্যাম্পিয়নরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার