shono
Advertisement
Sri Lanka

জেলের মধ্যে ভয়ংকর দাঙ্গা! শ্রীলঙ্কায় মৃত্যু অন্তত ২৫ বন্দির, আহত শতাধিক

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেলের মধ্যে একটি বড়সড় মাদক পাচার চক্র সক্রিয় ছিল। শুধু তাই নয়, অস্ত্রপাচার এবং অপরাধমূলক কাজকর্মও সেখানে চলত। শনিবার বিকেলে এই সংক্রান্ত কোনও ঘটনাটকে কেন্দ্র করেই আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
Published By: Subhodeep MullickPosted: 04:56 PM Jul 06, 2026Updated: 05:59 PM Jul 06, 2026

শ্রীলঙ্কার নেগোম্বো জেলে বন্দিদের মধ্যে ভয়ংকর লড়াই। ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক। পুলিশের দাবি, কারাগারের ভিতর মাদক সংক্রান্ত কোনও কারণ নিয়ে বন্দিদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। তারপরই প্রাণহানির ঘটনা ঘটে।

Advertisement

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেলের মধ্যে একটি বড়সড় মাদক পাচার চক্র সক্রিয় ছিল। শুধু তাই নয়, অস্ত্রপাচার এবং অপরাধমূলক কাজকর্মও সেখানে চলত। শনিবার বিকেলে এই সংক্রান্ত কোনও ঘটনাটকে কেন্দ্র করেই আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর, জেলের ভিতরে নাকি গুলিও চলে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। এই ‘দাঙ্গা’য় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত শতাধিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

ঘটনার পরই আঁটসাঁট করা হয়েছে জেলের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে ড্রোন এবং সেনা কপ্টার। ইতিমধ্যেই কয়েকজন বন্দিকে অন্য জেলে স্থানান্তরিত করা হয়েছে। শ্রীলঙ্কার কারা দপ্তরের মুখপাত্র এসি গাজানায়েকে জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করতে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement