shono
Advertisement
Rock Climber

'নিজেই বিপদকে আহ্বান করেছিলেন', নিখোঁজ পর্বতারোহী নির্মল পুরজাকে নিয়ে বাড়ছে উদ্বেগ

ঠিক কোন ঝুঁকি নিয়ে এবার কারাকোরামের ব্রড পিক অভিযানে গিয়েছিলেন 'নিমসদাই'?
Published By: Sucheta SenguptaPosted: 03:16 PM Aug 01, 2026Updated: 03:24 PM Aug 01, 2026

পর্বতারোহণ এমনিতেই ঝুঁকিপূর্ণ অভিযান। আর সেটাই নেশা অ্যাডভেঞ্চারপ্রেমীদের। সেই ঝুঁকির টানে ৪৩ বছর বয়সেও দুর্গম কারাকোরামের ব্রড পর্বতশৃঙ্গের উদ্দেশে সদলবলে রওনা দিয়েছিলেন বিশ্ববিখ্যাত আরোহী নির্মল পুরজা। কিন্তু মাঝপথে বিপদ। প্রবল তুষারঝড়ের মুখে পড়ে ১০ জনের দলটি নিখোঁজ হয়ে যায়। পরে চারজনের দেহ উদ্ধার হলেও এখনও নির্মল পুরজার কোনও খোঁজ মেলেনি। তাতে উদ্বেগ তো বাড়ছে। সেইসঙ্গে পুরজার সতীর্থদের দাবি, এমন বিপজ্জনক অভিযানে আরও বিপদ ডেকে এনেছিলেন তিনি নিজেই।

Advertisement

দিন কয়েক আগে পাক অধ্যুষিত কাশ্মীরের ব্রড পর্বতশৃঙ্গ অভিযানে যান নির্মল পুরজা-সহ ১০ জনের অভিযাত্রী দল। K2 পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, ব্রড পিক তার চেয়ে সামান্য নিচু। সুতরাং উচ্চতার নিরিখে যত না কঠিন, কারাকোরামের মতো ঝঞ্ঝাপ্রবণ, দুর্গম পার্বত্য এলাকা পেরিয়ে শিখরে জয়পতাকা ওড়ানো তার চেয়ে ঢের বেশি কঠিন। সাধারণ অভিযানের চেয়ে অনেক বেশি সাবধানতা অবলম্বন জরুরি এক্ষেত্রে। বিশ্বের ১৪ পর্বতশৃঙ্গ বিজয়ী নির্মল পুরজা ওরফে 'নিমসদাই' কি আর তা জানতেন না? বরং পাহাড়ের চড়াই-উতরাই নিয়ে তাঁর অভিজ্ঞতা অনেকের চেয়ে অনেক বেশি। কিন্তু পর্বতারোহণ তাঁর কাছে স্রেফ পেশা ছিল না। ছিল নিজের সঙ্গেই নিজের একটা চ্যালেঞ্জ। আর ৪৩ বছর বয়সে বোধহয় সেই চ্যালেঞ্জ একটু বেশিই নিয়ে ফেলেছিলেন।

প্রিয় 'নিমসদাই'কে নিয়ে এই মুহূর্তে অত্যন্ত উদ্বিগ্ন পর্বতারোহী মহল। তারই মধ্যে তাঁর ঘনিষ্ঠ দু-একজনের মত, নিজের বিপদ তিনি নিজেই ডেকেছেন। কীভাবে? অর্জুন বাজপেয়ী নামে এক অভিযাত্রী জানাচ্ছেন, ৮ হাজার মিটারের বেশি উচ্চতাসম্পন্ন ১৪টি শৃঙ্গ পুরজা জয় করেছেন মাত্র ৬ মাস ৬ দিনে, যা বিরলতম রেকর্ড। কিন্তু এবার ব্রড পিক অভিযানে সঙ্গে সাপ্লিমেন্টারি অক্সিজেন নেননি তিনি। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল বলে মনে করছেন অর্জুন।

৮ হাজার মিটার পর্বতশৃঙ্গ অভিযানে আরও দু'জনের সঙ্গে নির্মল পুরজা, ফাইল ছবি

প্রিয় 'নিমসদাই'কে নিয়ে এই মুহূর্তে অত্যন্ত উদ্বিগ্ন পর্বতারোহী মহল। তারই মধ্যে তাঁর ঘনিষ্ঠ দু-একজনের মত, নিজের বিপদ তিনি নিজেই ডেকেছেন। কীভাবে? অর্জুন বাজপেয়ী নামে এক অভিযাত্রী জানাচ্ছেন, ৮ হাজার মিটারের বেশি উচ্চতাসম্পন্ন ১৪টি শৃঙ্গ পুরজা জয় করেছেন মাত্র ৬ মাস ৬ দিনে, যা বিরলতম রেকর্ড। কিন্তু এবার ব্রড পিক অভিযানে সঙ্গে সাপ্লিমেন্টারি অক্সিজেন নেননি তিনি। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল বলে মনে করছেন অর্জুন। তাঁর কথায়, ‘‘পুরজা শুধুমাত্র আমাদের অভিযাত্রী মহলেই যে শ্রদ্ধার পাত্র, তা নয়। গোটা বিশ্ব তাঁর পরিশ্রম, অধ্যবসায় ও দুর্গমের প্রতি দুর্নিবার প্রেমরে সম্মান জানায়।'' একই মত নরওয়ের অভিযাত্রী ক্রিস্টেন হ্যারিলার। এত কম সময়ে ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মতো বিরল কৃতিত্ব পুরজারই আছে বলে জানাচ্ছেন ক্রিস্টেন।

পর্বত অভিযানে অক্সিজেন সিলিন্ডার বাধ্যতামূলক। দুর্গম এলাকায় সাপ্লিমেন্টারি অক্সিজেন স্বাভাবিক। কিন্তু পুরজা সেই সাপ্লিমেন্টারি সিলিন্ডার সঙ্গে নেননি বলে জানাচ্ছেন সতীর্থরা। আর সেই কারণে এত বড় বিপদের মোকাবিলা করতে পারেননি। এখন সতীর্থদের একটাই প্রার্থনা, সুস্থভাবে ফিরে আসুন তাঁদের প্রিয় 'নিমসদাই'। কিন্তু তা কতটা সম্ভব? প্রহর গুনছেন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement